দুই দিনের সফরে ঢাকায় সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী
aviation
প্রকাশিত: 3 August 2026, 5:46:06 Pm
|অনলাইন সংস্করণ
দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এলখেরেজি (Eng. Waleed Elkhereji)। বৃহস্পতিবার রাতে তিনি ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। সংক্ষিপ্ত এই সফর শেষে তিনি শুক্রবার বিকেলে ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করাই এ সফরের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বৈঠকগুলোতে জনশক্তি রপ্তানি, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরব অন্যতম বৃহৎ শ্রমবাজার। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতেও দুই দেশ নিয়মিত সহযোগিতা করে আসছে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
শাহজালালসহ দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার, আন্তর্জা
1
২০২৭ সালের গ্রীষ্মে যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যে নতুন রুটে ফ্ল
2
নীতিমালা উপেক্ষায় ঝুঁকিতে আকাশপথ
3
ব্রাজিলের দেশীয় ফল থেকে জেট জ্বালানি উৎপাদনে ৩ বিলিয়ন ডলার ব
4
বাংলাদেশে ভ্রমণে সতর্কতা কমাল যুক্তরাষ্ট্র, উন্নত হলো ট্রাভে
5
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা ১৭ ধরন
6
নেতানিয়াহুর উড়োজাহাজ নামবে না নিউইয়র্কে, নিরাপত্তা উদ্বেগে ব
7
তিন দশক পর আবার আলোচনায় খানজাহান আলী বিমানবন্দর, আগ্রহ চীন ও