aviation
প্রকাশিত: 4 August 2026, 5:36:55 Pm
অনলাইন সংস্করণ

বেবিচকের নিয়োগে একাধিক পদে আবেদন করা যাবে না, ১৬ আগস্টের আগেই আবেদন সম্পন্নের আহ্বান

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চলমান নিয়োগে আগ্রহী প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। বেবিচকের দুইটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতিটি প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করার সুযোগ থাকছে না।

জানা গেছে, একাধিক পদে আবেদন করার অনুমতি চেয়ে অনেক পরীক্ষার্থী বেবিচক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। তবে বিষয়টি পর্যালোচনা করে কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করেছে। ফলে পূর্বের সিদ্ধান্তই বহাল থাকছে এবং একজন প্রার্থী একটি পদেই আবেদন করতে পারবেন।

বেবিচক জানিয়েছে, বর্তমানে আবেদন গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। তাই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ আগস্টের আগেই নির্ধারিত নিয়মে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষের মতে, নির্ধারিত সময়ের শেষদিকে সার্ভারে অতিরিক্ত চাপ বা অন্যান্য প্রযুক্তিগত কারণে আবেদন করতে সমস্যা হতে পারে। তাই কোনো ধরনের জটিলতা এড়াতে প্রার্থীদের দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বেবিচক দুইটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন গ্রেডের একাধিক পদে জনবল নিয়োগের কার্যক্রম শুরু করেছে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া বেবিচকের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর, কফিল বদলালেও নবায়ন হবে আকা

1

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ১৬ ডিসেম্বরে সীমি

2

১০ নভেম্বর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন: প্রথম

3

বিমানে হ্যান্ড ব্যাগেজে যেসব জিনিস নেওয়া নিষিদ্ধ, ভ্রমণের আগ

4

বৈরী আবহাওয়া ও জনবল সংকটে নিউইয়র্কের চার বিমানবন্দরে ফ্লাইটে

5

ইস্তাম্বুলে তুর্কিশ এয়ারলাইনস কর্মীদের সঙ্গে ফ্রেমবন্দি প্রধ

6

মধ্যপ্রাচ্যে বিমান চলাচল বিঘ্নে চাপে মালদ্বীপ, শ্রীলঙ্কা ও স

7

শাহজালালে ইমিগ্রেশন সার্ভারে ত্রুটি, আধাঘণ্টা বন্ধ ছিল কার্য

8

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও সচল তেহরানের প্রধান বিমানবন্দর, ৩

9

বাংলাদেশে সরবরাহ করা জেট ফুয়েলে ভেজালের প্রমাণ মিলল

10

কারিগরি ত্রুটিতে ফিটস এয়ারের ফ্লাইটে ৫ ঘণ্টা অপেক্ষা, যাত্রী

11

থার্ড টার্মিনালে চিহ্নিত ত্রুটি সংশোধনে ব্যবস্থা, ঠিকাদারকেই

12

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের পরিকল্পনা নেই, ১৬ ডিসেম

13

কী আছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে

14

আঞ্চলিক এভিয়েশন হাব হচ্ছে চট্টগ্রাম, ১৮ মাসের ফাস্ট-ট্র্যাক

15

প্রধানমন্ত্রীর জাপান সফরে থার্ড টার্মিনাল পরিচালনা ও চালুর ব

16

তৃতীয় টার্মিনালে অনুমোদনের বাইরে নির্মাণকাজের অভিযোগ, বেবিচক

17

আকাশে উড়ল বিশ্বের বৃহত্তম ব্যাটারিচালিত উড়োজাহাজ ‘এক্স১’

18

জুলাইয়ে ৫৩ উড়োজাহাজ সরবরাহ বোয়িংয়ের, সাত মাসে বেড়েছে ১২ শতাং

19

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে প্রথম বোর্ডিং ব্রিজ ব

20