aviation
প্রকাশিত: 11 October 2026, 4:30:40 Pm
অনলাইন সংস্করণ

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলা, টার্মিনাল-৪-এ আগুন

এভিয়েশন বার্তা ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) বিমানবন্দরটির টার্মিনাল-৪-এ অজ্ঞাত একটি প্রজেক্টাইল বা নিক্ষিপ্ত বস্তু আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে সৌদি নেতৃত্বাধীন জোটের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, হামলার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

তিনি আরও নিশ্চিত করেছেন, বিমানবন্দরের কাছে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

তবে টার্মিনাল-৪-এ আঘাত হানা বস্তুটি কী ধরনের ছিল, সেটি কোথা থেকে ছোড়া হয়েছে কিংবা এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

বিমান চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ

এর আগে রিয়াদ বিমানবন্দরে হামলার পর বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, বাংলাদেশ সময় ১২ অক্টোবর ভোর ৩টা পর্যন্ত বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ থাকবে।

এর মধ্যেই নতুন করে টার্মিনাল-৪-এ হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়ার সময় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাংলাদেশ থেকে রিয়াদগামী এবং রিয়াদ থেকে ঢাকাগামী বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট ইতোমধ্যে বিঘ্নিত হয়েছে। তবে নতুন হামলার পর বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে কি না, সে বিষয়ে নতুন কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এ অবস্থায় সংশ্লিষ্ট যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র: এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ইঞ্জিনে ত্রুটি, জয়পুরে জরুর

1

বেবিচক ও বিমান বাংলাদেশ: কাজের পরিধি ও প্রাতিষ্ঠানিক পার্থক্

2

বিমানের টিকিটে ৫০ শতাংশ ছাড় পাবেন জুলাইযোদ্ধারা

3

১০ নভেম্বর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন: প্রথম

4

হামলার ঝুঁকির মধ্যেই দাম্মামে গেলো বিমানের ফ্লাইট, যাত্রী ৩৭

5

ঢাকা বিমানবন্দরে ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ দুজন আটক

6

শাহজালালে ১১ বছর ধরে পড়ে ১২ উড়োজাহাজ, সরাতে আন্তর্জাতিক নিলা

7

মাঝআকাশে কেবিনে ধোঁয়া, পোর্তোতে জরুরি অবতরণ ডেল্টার বোস্টনগা

8

তীব্র ঝড়ো আবহাওয়ায় তিউনিসিয়ায় নামতে পারেনি Turkish Airlines-

9

ভারতীয় শাড়ির আড়ালে কুশ পাচার, শাহজালালে দুই ভারতীয় নাগরিক গ্

10

২০২৭ সালের মধ্যে লিজে আসছে ১০ উড়োজাহাজ, আন্তর্জাতিক রুট বাড়া

11

ICAO অডিট সামনে, নিরাপত্তা মান নিশ্চিত করতে হবে: মন্ত্রী আফর

12

আজ রাত থেকে পুনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢা

13

হযরত শাহজালাল বিমানবন্দরে ওভারফ্লাই রাজস্বে প্রবৃদ্ধি, এক বছ

14

বরিশাল বিমানবন্দরে উন্নয়ন চলছে, কাটছে না যাত্রী ও ফ্লাইট সংক

15

শাহজালালে স্ক্যানার অপারেটরদের রেডিয়েশন ঝুঁকি, নিরাপত্তা ব্য

16

বিমানে ২৫ বৈমানিকের পদোন্নতি ও পদায়ন, থাকছে প্রশিক্ষণসহ নানা

17

জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি (NCASC) পুনর্গঠন

18

যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল ত্রুটিতে ১৫০টির বেশি ফ্লাই

19

বাংলাদেশ-সৌদি বিমান যোগাযোগে নতুন মাইলফলক, এভিয়েশন কূটনীতিতে

20