aviation
প্রকাশিত: 11 August 2026, 6:54:41 Am
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে এআই নজরদারি, ছবি দিয়েই শনাক্ত হবে অপরাধী

গুরুতর অপরাধ করে বিদেশে পালিয়ে যাওয়া কিংবা বিদেশ থেকে দেশে ফিরে আত্মগোপনের চেষ্টা এখন আরও কঠিন হয়ে উঠছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সন্দেহভাজন বা অভিযুক্ত ব্যক্তির একটি ছবি থাকলেই বিমানবন্দরে তাকে শনাক্ত করতে সহায়তা করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর প্রযুক্তি। আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের পর এআই ক্যামেরা ও ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা গেলে নিরাপত্তা কর্মকর্তাদের কাছে পৌঁছে যাবে সতর্কবার্তা।

শুধু অপরাধী শনাক্ত নয়, অবৈধ মালামাল ও সোনা চোরাচালান প্রতিরোধেও দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ব্যবহার করা হচ্ছে এআই-চালিত সিসিটিভি ক্যামেরা, ফেসিয়াল রিকগনিশন বা মুখমণ্ডল শনাক্তকরণ ব্যবস্থা এবং উচ্চ সংবেদনশীল ধাতু ও সোনা শনাক্তকরণ প্রযুক্তি।

এক ছবি থেকেই শনাক্তের সুযোগ

সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্রে জানা গেছে, দেশের কোনো স্থানে অপরাধ সংঘটনের পর সন্দেহভাজন ব্যক্তি ভিন্ন পরিচয় ব্যবহার করে বিদেশে পালানোর চেষ্টা করলে তদন্তকারী সংস্থার কাছে থাকা ছবি বিমানবন্দরে দায়িত্বশীল সংস্থাকে সরবরাহ করা যেতে পারে। সেই ছবি ফেসিয়াল রিকগনিশন ব্যবস্থায় যুক্ত করার পর বিমানবন্দরের বিভিন্ন স্থানে থাকা ক্যামেরার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করার সুযোগ তৈরি হয়।

অ্যারাইভাল ও ডিপার্চার টার্মিনাল, বোর্ডিং ব্রিজ, ইমিগ্রেশন এলাকা এবং কার্গো ভিলেজসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে স্থাপিত ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। নির্ধারিত ব্যক্তির মুখমণ্ডলের সঙ্গে মিল পাওয়া গেলে সিস্টেম সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ট পাঠাতে পারে।

এআই প্রযুক্তির ব্যবহার শুধু নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিমানবন্দরের কোনো এলাকায় সন্দেহজনক বা অস্বাভাবিক গতিবিধি এবং পরিত্যক্ত বস্তু শনাক্তের ক্ষেত্রেও প্রযুক্তিনির্ভর নজরদারি নিরাপত্তা ব্যবস্থাকে সহায়তা করতে পারে।

চোরাচালান ঠেকাতেও আধুনিক প্রযুক্তি

সাম্প্রতিক বছরগুলোতে সোনা ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালানে নানা কৌশল ব্যবহার করতে দেখা গেছে। কখনও সোনা পেস্ট বা অন্য রূপে পরিবর্তন করে, কখনও পোশাক, লাগেজ কিংবা শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছে।

এ ধরনের চোরাচালান শনাক্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। উচ্চ সংবেদনশীল ডিটেকশন প্রযুক্তির মাধ্যমে পোশাক বা শরীরে লুকানো ধাতব বস্তু শনাক্তের সক্ষমতা বেড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তির কার্যকর ব্যবহার সাধারণ যাত্রীদের অপ্রয়োজনীয় হয়রানি কমানোর পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রযুক্তি ব্যবহারে বেড়েছে সক্ষমতা

বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবাল বলেন, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সরকারি সংস্থা নিজস্ব ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করছে। পাশাপাশি বেবিচকের নিজস্ব এভিয়েশন সিকিউরিটি বা ‘এভসেক’ সদস্যরাও সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর সরঞ্জামের ব্যবহার অপরাধী শনাক্ত ও তাদের আইনের আওতায় আনার সক্ষমতা বাড়িয়েছে। গত কয়েক বছরে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যও এসেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানান, অপরাধী ও চোরাকারবারি শনাক্তে বিমানবন্দরে দায়িত্ব পালনকারী সংস্থাগুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার চেষ্টা চলছে।

প্রযুক্তি বিশেষজ্ঞ রাসেল সরকারের মতে, অপরাধের ধরন ও কৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ফলে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রযুক্তিনির্ভর নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনাতেও পর্যায়ক্রমে এ ধরনের প্রযুক্তির ব্যবহার বাড়ানো যেতে পারে।

আধুনিক বিমানবন্দরের নিরাপত্তা এখন শুধু নিরাপত্তাকর্মী কিংবা প্রচলিত তল্লাশি ব্যবস্থার ওপর নির্ভরশীল নয়। এআই, ফেসিয়াল রিকগনিশন ও উন্নত ডিটেকশন প্রযুক্তির সমন্বিত ব্যবহার নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করছে। শাহজালালসহ দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে এসব প্রযুক্তির কার্যকর ব্যবহার যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি স্টেশনে অনিয়ম-সমন্বয়হীনতার অভিযোগ, শৃঙ্খলা ফেরাতে নতু

1

অগ্নিকাণ্ডের আতঙ্ক, ১০৯ আরোহী নিয়ে দিল্লিগামী ফ্লাইটের জরুরি

2

পাকিস্তানের আকাশসীমা জটিলতা কাটিয়ে শুক্রবার ঢাকায় আসছে রূপপু

3

পুনরায় চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাস

4

জাতীয় দিবসের ছুটিতে ভিয়েতনামে বিমান টিকিটের চাহিদা তুঙ্গে

5

বাংলাদেশে সরবরাহ করা জেট ফুয়েলে ভেজালের প্রমাণ মিলল

6

লোকসানের ইতিহাস নিয়েই ফের আকাশে ম্যানচেস্টার ও নারিতা রুট

7

দীর্ঘ সময় ফ্লাইট বিলম্ব হলে যাত্রীদের কী সুবিধা দেয় আন্তর্জা

8

১৮০ দিনে পর্যটন খাতে সরকারের একগুচ্ছ উদ্যোগ, গুরুত্ব পাচ্ছে

9

বিমানের কাছে বেবিচক-পদ্মা অয়েলের পাওনা ৭ হাজার ৭৫৬ কোটি টাকা

10

সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ: ১৫৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্ত

11

দুবাই-আবুধাবিতে ফ্লাইটে বিলম্ব ও বাতিল, যাত্রীদের স্ট্যাটাস

12

৮ আগস্ট থেকে কলম্বো রুটে দ্বিতীয় এ৩৫০ ফ্লাইট চালু করছে এমির

13

হেলিকপ্টার ভাড়া নিতে চান? জেনে নিন বুকিং থেকে উড্ডয়ন পর্যন্ত

14

শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্

15

স্পেন ও পর্তুগালে পাইলট নিয়োগে রোডশো করছে এমিরেটস

16

আরও ১১ বোয়িং কেনার পথে বিমান, নিউইয়র্কে চুক্তির প্রস্তুতি

17

শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণে ২০৭০ সালের মাস্টারপ্ল্যান,

18

জেদ্দায় বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা: রিয়াদ যাত্রীদ

19

শক্তিশালী ‘নরইস্টার’-এর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর

20