aviation
প্রকাশিত: 27 July 2026, 5:28:01 Pm
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের অন্যান্য অঞ্চলের সংযোগকারী একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত “Saudia and HSBC: Powering Global Connectivity—Celebrating Saudia’s Journey in Bangladesh” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের এভিয়েশন খাত একটি নতুন যুগে প্রবেশ করছে। আধুনিক বিমানবন্দর অবকাঠামো নির্মাণ, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিশ্বের সঙ্গে বাংলাদেশের আকাশপথের সংযোগ সম্প্রসারণে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করা, যা দক্ষিণ এশিয়াকে বিশ্বের বৃহত্তর অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করবে। এ লক্ষ্যে আন্তর্জাতিক এয়ারলাইন্স, আর্থিক প্রতিষ্ঠান ও কৌশলগত বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশে সৌদিয়ার ৪৬ বছরের কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যাত্রী পরিবহন, প্রবাসী কর্মীদের যাতায়াত এবং হজ ও ওমরাহ যাত্রীদের নিরাপদ ভ্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এর মাধ্যমে সৌদিয়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়া, সৌদিয়া, এইচএসবিসি ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বৈশ্বিক সংযোগ বৃদ্ধিতে এভিয়েশন খাতের ভূমিকা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্গো সংকট কাটাতে শাহজালালে এআই ব্যবহারের উদ্যোগ, হচ্ছে নতু

1

সৌদি আরবে ফ্লাইট চলাচলে বিঘ্ন: ৮২ ফ্লাইটে ক্ষতিগ্রস্ত ১৩ হাজ

2

ঢাকা–রিয়াদ রুটে বিমানের দুই ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন

3

শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান তদন্তে তিন সদস্যের কম

4

বিমানের বহরে বড় পরিবর্তন: বোয়িংয়ের পাশাপাশি যুক্ত হচ্ছে ১০ এ

5

ভারতীয় শাড়ির আড়ালে কুশ পাচার, শাহজালালে দুই ভারতীয় নাগরিক গ্

6

বহরে যুক্ত হচ্ছে ২১ নতুন উড়োজাহাজ, বড় সম্প্রসারণে যাচ্ছে ইউএ

7

শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে মানবপাচারের অভিযোগ, তদন্তে এ

8

রিয়াদ এয়ারের প্রথম এয়ারবাস A321neo তৈরি হচ্ছে, ডেলিভারি বছরে

9

শাহজালালে এক ফ্লাইটের ৩ যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন বিদেশি স

10

হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অগ্রগতি, তিন ধাপ এগিয়ে ৯৭তম

11

রিয়াদ বিমানবন্দর বন্ধে ৯টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত, ভোগান্তির মুখ

12

শাহজালালে দুই যাত্রীর ব্যাগেজে মিলল ১৫ লিটার বিদেশি মদ

13

শাহজালাল বিমানবন্দরে ৯.৩৩ কেজি স্বর্ণের বার উদ্ধার, মূল্য প্

14

হেলিকপ্টার ভাড়া নিতে চান? জেনে নিন বুকিং থেকে উড্ডয়ন পর্যন্ত

15

বেনামি অভিযোগে ব্যবস্থা নয়, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে তদ

16

১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, লালমনিরহাট

17

খালেদা জিয়ার হাত ধরে যাত্রা, তিন দশকেও চালু হয়নি খানজাহান আল

18

এমিরেটসের ফ্লাইটে ছাদ থেকে ঝরল পানি, কম্বল দিয়ে বাঁচার চেষ্ট

19

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সির তাল

20