এভিয়েশন বার্তা ডেস্ক
এয়ার ইন্ডিয়াকে একটি বিশ্বমানের আন্তর্জাতিক এয়ারলাইনে রূপান্তর করতে আরও ৫ থেকে ১০ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন। তার মতে, বহর আধুনিকায়ন, পুরোনো ব্যবস্থা সংস্কার, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনবল গড়ে তোলা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।
২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে চন্দ্রশেখরন জানান, ২০২২ সালে টাটা গ্রুপের অধীনে ফেরার পর এয়ার ইন্ডিয়ার রূপান্তরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ন্যারোবডি বহরের সংস্কারে অগ্রগতি হলেও ওয়াইডবডি উড়োজাহাজগুলোর আধুনিকায়ন ২০২৮ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
একই সঙ্গে নতুন উড়োজাহাজ সংযোজন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং operational efficiency বাড়ানোর কাজও চলছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত আকাশসীমা ও ফ্লাইট পরিচালনার বিঘ্ন, জ্বালানির মূল্য বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার ওঠানামা এবং AI171 দুর্ঘটনা ২০২৫–২৬ অর্থবছরে এয়ার ইন্ডিয়ার কার্যক্রমে বড় চাপ সৃষ্টি করেছে বলে বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মিলিয়ে ওই অর্থবছরে ২২ হাজার কোটি রুপির বেশি লোকসান হয়েছে।
টাটা গ্রুপের লক্ষ্য দ্রুত সম্প্রসারণের পাশাপাশি দীর্ঘমেয়াদে এয়ার ইন্ডিয়ার fleet, service, technology ও operational standards উন্নত করা। ফলে প্রতিষ্ঠানটির চলমান transformation programme-কে কয়েক বছরের পরিবর্তে দীর্ঘমেয়াদি প্রকল্প হিসেবেই দেখছে মালিকপক্ষ।
সূত্র: Air India Annual Report 2025–26
মন্তব্য করুন