aviation
প্রকাশিত: 22 August 2026, 8:04:06 Am
অনলাইন সংস্করণ

শাহজালালে ধারাবাহিক অভিযানে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক গোয়েন্দা অভিযানে স্বর্ণ, মোবাইল ফোন, সিগারেট, ভ্যাপ ও ভ্যাপ লিকুইড, বিদেশি মদ, মিল্ক পাউডার, নিষিদ্ধ গৌরি ক্রিম ও বিদেশি ওষুধসহ প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

গত ১৭ থেকে ২১ আগস্ট বিমানবন্দরের বিভিন্ন শিফটে পরিচালিত পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয়।

২১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের FZ501 ফ্লাইটে আসা এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশি করা হয়। তার কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল ফোন, ১৬১ কার্টন MOND সিগারেট, হোয়াইটেনিং সিরাম ও দুটি ল্যাপটপ পাওয়া যায়। একই দিনে EK582 ও QR640 ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ থেকে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

২০ আগস্ট পৃথক অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা EK582, BS342 ও GF250 ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ৬৯ কেজি বা ১ হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রিম, ২৯ দশমিক ৪ কেজি NAN Pro Nutrition মিল্ক পাউডার এবং ১১৬ পিস ক্রিমজাতীয় ওষুধ আটক করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ মূল্য প্রায় ২৮ লাখ ৫২ হাজার টাকা।

একই দিনে আরও কয়েকটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮টি ভ্যাপ, ১০টি Redmi Note 15 মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম এবং চার লিটার বিদেশি মদসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এসব অভিযানে আটক পণ্যের আনুমানিক মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।

এর আগে ১৮ আগস্ট কলম্বো থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের UL189 ফ্লাইটে ঢাকায় আসা এক যাত্রীর কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও রেডমি ফোন, আইফোনের SKD যন্ত্রাংশ এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ওষুধ আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।

১৭ আগস্ট দুবাই থেকে এমিরেটসের EK584 ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করা হয়। যথাযথ প্রক্রিয়ায় পরীক্ষা ও প্রক্রিয়াজাত করার পর সেখান থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়। একই যাত্রীর কাছ থেকে আট কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও ১৪ কার্টন MOND সিগারেটও আটক করা হয়। ওই অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।

প্রদত্ত হিসাব অনুযায়ী, পাঁচ দিনের এসব অভিযানে আটক পণ্যের ঘোষিত আনুমানিক ও শুল্ক-করসহ মোট মূল্য ২ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৬৪০ টাকা।

সিআইআইডি জানিয়েছে, চোরাচালানের পরিবর্তিত ধরন ও কৌশল শনাক্তে গোপন তথ্য সংগ্রহ, যাত্রী প্রোফাইলিং এবং শিফটভিত্তিক নিবিড় নজরদারি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-সৌদি বিমান চলাচল চুক্তি হালনাগাদে উদ্যোগ, বাড়তে পার

1

সিঙ্গাপুর এয়ারলাইনসের হাতে বিশ্বের সেরা এয়ারলাইনসের পুরস্কার

2

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, নিরাপদে সরানো

3

মাঝ আকাশে ইন্ডিগোর উড়োজাহাজে পাওয়ার ব্যাংকে আগুন, হায়দরাবাদে

4

ঢাকা বিমানবন্দরে ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ দুজন আটক

5

কারিগরি ত্রুটিতে রোমে আটকা বিমানের ফ্লাইট, ঢাকা–টরন্টোর সূচি

6

তৃতীয় টার্মিনাল পরিচালনায় চূড়ান্ত নেগোশিয়েশন শুরু আজ, আলোচনা

7

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে এভিয়েশন খাত

8

শাহ মখদুম বিমানবন্দরের আধুনিকায়ন প্রকল্পে দীর্ঘসূত্রতা, বাড়ছ

9

মাঝ আকাশে হঠাৎ কেঁপে ওঠে উড়োজাহাজ, কী এই টার্বুলেন্স এবং কেন

10

আর্জেন্টিনায় প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

11

প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর এলাকায় বাড়ছে নজরদারি, ১০০ স

12

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সির তাল

13

বেবিচকে সপ্তাহে একদিন অফিস করবেন বিমানমন্ত্রী, প্রশাসনিক কাজ

14

উড়োজাহাজে যাত্রীদের মারামারি বাড়ছে, ‘Unruly Passenger’ ঠেকাত

15

রিয়াদ থেকে টোকিওতে সরাসরি ফ্লাইট চালু করছে সৌদিয়া, শুরু ১৭ ন

16

১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা–রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করল বিম

17

নোজ ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, ৮২ আরোহী নিয়ে নিরাপদে অবতরণ বিম

18

চাকরি স্থায়ীকরণ ও ইনক্রিমেন্টের দাবিতে বেবিচক কর্মকর্তা-কর্

19

১৮০ দিনে বিমান খাতে সরকারের বড় অগ্রগতি, যাত্রীসেবা ও বহর সম্

20