aviation
প্রকাশিত: 7 August 2026, 3:41:34 Pm
অনলাইন সংস্করণ

প্রযুক্তিগত ত্রুটিতে রোমে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট, ভোগান্তিতে ২৬০ যাত্রী

প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো-ঢাকা রুটের একটি ফ্লাইট। যাত্রীদের দাবি, প্রায় সাত ঘণ্টার বেশি সময় পার হলেও ফ্লাইটে থাকা প্রায় ২৬০ যাত্রী উড়োজাহাজের ভেতরেই অবস্থান করছেন।

শুক্রবার ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য রোমে অবতরণের পর উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা শনাক্ত হয় বলে যাত্রীরা জানিয়েছেন।

যাত্রীদের ভাষ্য অনুযায়ী, বিজি৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। রোমে অবতরণের পর তাদের জানানো হয়, উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে এবং সেটি মেরামত করা প্রয়োজন।

স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত উড়োজাহাজটি বিমানবন্দরেই অবস্থান করছিল। কখন ত্রুটি মেরামত করে পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করা সম্ভব হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো সময় জানানো হয়নি বলে দাবি যাত্রীদের।

ফ্লাইটটির যাত্রী শরিফুল ইসলাম জানান, দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে অবস্থান করায় শিশু ও বয়স্ক যাত্রীদের অনেকে অসুস্থ ও অস্বস্তি বোধ করছেন। তার অভিযোগ, যাত্রীদের উড়োজাহাজ থেকে নেমে টার্মিনালে যাওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না।

তিনি দ্রুত সমস্যা সমাধানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। দীর্ঘ অপেক্ষা ও অস্বস্তিকর পরিবেশের কারণে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে বলেও জানান তিনি।

যাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকায় ফেরার পথে জ্বালানি নেওয়ার জন্য রোমে ফ্লাইটটির পূর্বনির্ধারিত বিরতি ছিল। তবে উড়োজাহাজে কী ধরনের প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে এবং ফ্লাইটে ঠিক কতজন যাত্রী রয়েছেন, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বক্তব্য জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি সরাসরি দেখবেন যাত্রীরা,

1

হামলার ঝুঁকির মধ্যেই দাম্মামে গেলো বিমানের ফ্লাইট, যাত্রী ৩৭

2

সব পাইলটের বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার

3

রানওয়ে নিরাপত্তায় ৯ কোটি টাকায় আধুনিক সুইপার কিনছে বেবিচক

4

সপ্তাহে ৩৬৬ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ভিয়েতনামের লং থান বি

5

ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান, প্

6

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বেবিচকের লাইসেন্স বাধ্যতাম

7

বিমানবন্ধরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু ক

8

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে পর্যটক ও জেলেদের জন্য খুলল সুন্দরব

9

কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার ৩৮ বাংলাদেশি দেশে ফ

10

ঢাকা–রিয়াদ রুটে বিমানের দুই ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন

11

১৮০ দিনে পর্যটন খাতে সরকারের একগুচ্ছ উদ্যোগ, গুরুত্ব পাচ্ছে

12

কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজ শেষের পথে, অক্টোবরে উদ্বোধন

13

ট্রাস্ট ব্যাংক কার্ডে সি পার্ল বিচ রিসোর্টে সর্বোচ্চ ৫৩ শতাং

14

বৈরী আবহাওয়ায় পর্যটকশূন্য কক্সবাজার-কুয়াকাটা, শত কোটি টাকার

15

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবাসিক এলাকায় বিজনেস জেট বিধ্বস্ত,

16

প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর এলাকায় বাড়ছে নজরদারি, ১০০ স

17

যাত্রীদের স্বস্তিতে শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস,

18

শাহজালালে গ্রিন চ্যানেলে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক, মূল্য ১৬

19

শাহজালালে লাগেজ চুরি ঠেকাতে ৩২ ক্যামেরা ও ১৮ মনিটর, স্বস্তিত

20