aviation
প্রকাশিত: 6 August 2026, 9:37:46 Pm
অনলাইন সংস্করণ

ICAO অডিট সামনে, নিরাপত্তা মান নিশ্চিত করতে হবে: মন্ত্রী আফরোজা খানম

বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী, সমন্বিত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (NCASC) চৌদ্দতম সভা ৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১১টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, “দেশের বিমান খাতে নিরাপত্তা নিশ্চিতে জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। খুব শিগগিরই ICAO-এর নিরাপত্তা অডিট অনুষ্ঠিত হবে। সেই অডিটে বাংলাদেশের ভাবমূর্তি জড়িত। তাই ICAO-এর সম্ভাব্য পর্যবেক্ষণগুলো আগেভাগেই চিহ্নিত করে শতভাগ কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “ভিআইপি, সিআইপি বা সাধারণ যাত্রী—সবার জন্য নিরাপত্তা প্রোটোকল একই। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ব্যতিক্রম গ্রহণযোগ্য নয়।” একই সঙ্গে তিনি প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও উন্নত, দ্রুত ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান জোরদার, ICAO-এর নিরাপত্তা মানদণ্ড বাস্তবায়ন, বিমানবন্দরে আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ও যন্ত্রপাতি সংযোজন এবং বিদ্যমান নিরাপত্তা নীতিমালা পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের নিরাপত্তা জোরদার, Under Vehicle Scanning System (UVSS)-এর কার্যকারিতা বৃদ্ধি, সকল বিমানবন্দরে Contingency ও Crisis Management কার্যক্রম আরও কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) প্রণয়ন এবং বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় ট্রাফিক জট, অনিয়ন্ত্রিত লোকসমাগম, অবৈধ লাগেজ র‌্যাপিং ও যাত্রী হয়রানি প্রতিরোধে সমন্বিত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটনকে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করত

1

১৩ নভেম্বর থেকে ঢাকা–চেন্নাই রুটে সপ্তাহে ৫ ফ্লাইট চালাবে ইউ

2

শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচ

3

মাউন্ট এটনার অগ্ন্যুৎপাত, কাতানিয়া বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

4

রোমে আটকে পড়া বিমানের ২৫৯ যাত্রী দেশে ফিরেছেন

5

বিমানবন্দরে চেক-ইন থেকে বোর্ডিং: আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদ

6

শাহজালালের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতা থেকে ৮০ স্বর্ণবার উ

7

৩২ বছর পর চালুর পথে কুমিল্লা বিমানবন্দর, প্রস্তুতি নিচ্ছে সর

8

ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, ২ সেপ্টেম্বর থেক

9

শাহজালাল বিমানবন্দরের অ্যাপ্রোনে এক দশক ধরে ১২ পরিত্যক্ত উড়ো

10

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন সিদ্ধান্ত, একসঙ্গে মিলবে

11

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিরাপত্তায় ৩৬টি এআই ক্যামেরা, তদন

12

যশোর বিমানবন্দরে চালু হলো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র

13

কার্গো সংকট কাটাতে শাহজালালে এআই ব্যবহারের উদ্যোগ, হচ্ছে নতু

14

নীতিমালা উপেক্ষায় ঝুঁকিতে আকাশপথ

15

ফেনম ৩০০ইভি উন্মোচন করল এমব্রায়ের, যুক্ত হলো অটোল্যান্ডসহ নত

16

বিমানবন্দরের আকাশে ড্রোন কতটা বিপজ্জনক? বিশ্বজুড়ে ফ্লাইট বন্

17

শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন সার্ভারে সাময়িক ধীরগতি, রাতেই

18

রিও ডি জেনেইরোতে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

19

ঢাকা থেকে আবুধাবির পথে গিয়ে ঢাকায় ফিরল বিমানের বোয়িং ৭৩৭-৮০০

20