aviation
প্রকাশিত: 7 September 2026, 3:11:48 Pm
অনলাইন সংস্করণ

শাহজালালে ইটিডি পরিচালনায় এভসেক কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন, বাড়ছে বিমানবন্দর নিরাপত্তা সক্ষমতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (হশআবি) নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন সংযোজিত এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর (ইটিডি) পরিচালনা বিষয়ে স্থানীয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃক সংযোজিত আধুনিক NUCTECH TR2000DC মডেলের ২৫টি এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর (ETD) পরিচালনার জন্য এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের নির্বাচিত কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে মোট ৪৪ জন এভসেক কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। যন্ত্রটির মূল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের (OEM) বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণে ইটিডির সঠিক ব্যবহার, নমুনা সংগ্রহ, শনাক্তকরণ পদ্ধতি, ফলাফল বিশ্লেষণ এবং নিরাপত্তা কার্যক্রমে এর কার্যকর প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

NUCTECH TR2000DC একটি আধুনিক ট্রেস ডিটেকশন প্রযুক্তি, যা অতি ক্ষুদ্র পরিমাণে থাকা বিস্ফোরক ও মাদকজাতীয় পদার্থ শনাক্ত করতে সক্ষম। আয়ন মোবিলিটি স্পেকট্রোমেট্রি (IMS) প্রযুক্তিনির্ভর এ যন্ত্রে অ-তেজস্ক্রিয় আয়নীকরণ উৎস ব্যবহার করা হয়েছে। ফলে যাত্রী ব্যাগেজ, কার্গো এবং বিভিন্ন পৃষ্ঠে থাকা সন্দেহজনক পদার্থ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

বেবিচক জানায়, নতুন প্রযুক্তির সংযোজনের ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিস্ফোরক ও মাদক শনাক্তকরণ সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি নিরাপত্তা তল্লাশির কার্যকারিতা বাড়ানো এবং সম্ভাব্য ঝুঁকি দ্রুত শনাক্ত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আধুনিক নিরাপত্তা সরঞ্জামের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে বেবিচক। এ লক্ষ্যে প্রশিক্ষণ, ব্যবহারিক অনুশীলন এবং নিয়মিত দক্ষতা উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

বেবিচক আরও জানায়, নভেম্বর ২০২৬-এ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) অডিটের প্রস্তুতির অংশ হিসেবেও এ ধরনের আধুনিক প্রযুক্তি সংযোজন ও জনবল প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শাহজালালের পর দেশের অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দর—শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম; ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরেও সংশ্লিষ্ট জনবলের জন্য একই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পর্যায়ক্রমে আয়োজন করা হবে।

আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা কাঠামো আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বেবিচক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেলিকপ্টার ভাড়া নিতে চান? জেনে নিন বুকিং থেকে উড্ডয়ন পর্যন্ত

1

আগামীকাল থেকে রিয়াদের ফ্লাইট কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক কর

2

নিউইয়র্কে আকাশে দুই গ্লাইডারের সংঘর্ষ, পাইলট নিহত

3

ঢাকা–রিয়াদ রুটে রিয়াদ এয়ারের সরাসরি ফ্লাইট চালু

4

পর্যটন খাত বদলে দিতে ২০ বছরের মহাপরিকল্পনা, চিহ্নিত ১,৪৯৮ পর

5

শাহজালালসহ দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার, আন্তর্জা

6

হযরত শাহজালাল বিমানবন্দরে ওভারফ্লাই রাজস্বে প্রবৃদ্ধি, এক বছ

7

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে ১১ দফা সিদ্ধান্ত

8

বিদেশি পাসপোর্টধারীদের জন্য অনলাইনে ইডি কার্ড ও অন-অ্যারাইভা

9

বেবিচকের নিয়োগে একাধিক পদে আবেদন করা যাবে না, ১৬ আগস্টের আগে

10

ICAO অডিট সামনে, নিরাপত্তা মান নিশ্চিত করতে হবে: মন্ত্রী আফর

11

শাহজালালে তিন আন্তর্জাতিক ফ্লাইটে ২২৩ কার্টন সিগারেট, ৪৪ ভেপ

12

সক্ষমতার চেয়ে বেশি যাত্রী শাহজালালে, অতিরিক্ত দর্শনার্থী ও ট

13

পাকিস্তানে যাত্রা শুরু রিয়াদ এয়ারের, সপ্তাহে ৭ ফ্লাইট

14

রাতে হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী, বাড়ছে

15

২০২৭ সালের মধ্যে ২১ নতুন বোয়িং, বড় সম্প্রসারণে ইউএস-বাংলা

16

বিমানবন্দরের নিরাপত্তায় কঠোর নির্দেশনা, হাইজ্যাক-নাশকতা মোকা

17

বিমানমন্ত্রীর নেতৃত্বে বদলে যাচ্ছে দেশের এভিয়েশন খাত, একের প

18

প্রতিদিন প্রায় ৩০০ ফ্লাইট, বছরে ১ কোটি ২৫ লাখ যাত্রী—শাহজালা

19

শাহজালালের থার্ড টার্মিনালে বসছে অত্যাধুনিক ইনডোর টেলিকম নেট

20