aviation
প্রকাশিত: 6 September 2026, 3:31:25 Pm
অনলাইন সংস্করণ

ICAO-এর ৬১তম DGCA সম্মেলনে অংশ নিলেন বেবিচক চেয়ারম্যান, সঙ্গে সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেশনস)

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৬১তম Conference of Directors General of Civil Aviation (DGCA)-এ অংশ নিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি।

সম্মেলনটি ৭ থেকে ১১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুরের Mandarin Oriental – City Centre-এ অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক। তাঁর সঙ্গে সম্মেলনে অংশগ্রহণ করছেন বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মোঃ মনিরুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)।

ICAO এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আয়োজিত এই সম্মেলনে আঞ্চলিক বিমান চলাচল নিরাপত্তা, এভিয়েশন সেফটি, এয়ার নেভিগেশন সক্ষমতা বৃদ্ধি, নিয়ন্ত্রক ব্যবস্থার উন্নয়ন, প্রশিক্ষণ, টেকসই বিমান চলাচল এবং ভবিষ্যৎ এভিয়েশন চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করা হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের বিমান চলাচল ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বেবিচক চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণ দেশের এভিয়েশন খাতের সক্ষমতা, নিরাপত্তা মানোন্নয়ন এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সঙ্গে সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদিন প্রায় ৩০০ ফ্লাইট, বছরে ১ কোটি ২৫ লাখ যাত্রী—শাহজালা

1

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বেবিচকের লাইসেন্স বাধ্যতাম

2

শাহজালাল বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শন

3

শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও প্রয়োজন ৯০২ কোটি টাকা, যেসব

4

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সোমবা

5

২০২৫ সালে বিশ্বজুড়ে বিমানবন্দরে রেকর্ড ৯৮০ কোটি যাত্রী

6

নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্

7

বিমানের ৯ পদে লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

8

‘ফাইট, নট ফ্লাইট’: শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে যাত্রীদের ওপ

9

বৈশ্বিক এভিয়েশনের দুই স্তম্ভ: আইকাও ও আইয়াটার কাজের পরিধি ও

10

ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, দুই বিমানবন্দরে যেতে

11

১৮০ দিনে পর্যটন খাতে সরকারের একগুচ্ছ উদ্যোগ, গুরুত্ব পাচ্ছে

12

জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: পর্যটনমন

13

বিমানের টিকিটে ৫০ শতাংশ ছাড় পাবেন জুলাইযোদ্ধারা

14

থার্ড টার্মিনাল প্রকল্পে অনুমোদনের বাইরে কোনো ব্যয় হয়নি: বেব

15

বাংলাদেশে সরবরাহ করা জেট ফুয়েলে ভেজালের প্রমাণ মিলল

16

পাঁচ এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭ হাজার কোটি টাকা, নতুন

17

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্

18

ফার্নবরো এয়ারশোতে শত শত উড়োজাহাজের অর্ডার, এগিয়ে বোয়িং-এ

19

বেবিচকে ১৪তম থেকে ২০তম গ্রেডের অপেক্ষমাণ তালিকার ফল প্রকাশ,

20