aviation
প্রকাশিত: 21 July 2026, 9:14:28 Am
অনলাইন সংস্করণ

২০২৭ সালের হজে বিমান ভাড়া কমল প্রায় ২৫ হাজার টাকা, ঘোষণা হলো নতুন হজ প্যাকেজ

২০২৭ সালের হজ মৌসুমের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবার হজযাত্রীদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে হজ ফ্লাইটের বিমান ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সামগ্রিক হজ ব্যয়ও আগের তুলনায় কমেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা কাজী শাহ মোফাজ্জাল হোসাইন নতুন হজ প্যাকেজ ঘোষণা করেন।

তিনি বলেন, সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে প্রধান উপদেষ্টার নির্দেশনায় বিমান ভাড়া উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। হজ প্যাকেজ-১-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে আবাসন, মদিনায় মারকাজিয়া এলাকায় থাকার ব্যবস্থা, মিনায় জোন-২-এ তাঁবু এবং নির্ধারিত সার্ভিস প্যাকেজ অনুযায়ী খাবার ও অন্যান্য সুবিধা থাকবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন।

অন্যদিকে হজ প্যাকেজ-২-এর ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এতে মক্কায় হারাম শরিফ থেকে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে হোটেলে আবাসনের ব্যবস্থা থাকবে। মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে আবাসনের সুবিধা দেওয়া হবে। মিনায় জোন-৫-এ তাঁবু এবং সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী প্রয়োজনীয় সেবা ও খাবার প্রদান করা হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের সুবিধাও নিশ্চিত করা হবে।

এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

ধর্ম উপদেষ্টা জানান, ২০২৩ সালে হজ ফ্লাইটের বিমান ভাড়া ছিল প্রায় ২ লাখ টাকা। ২০২৫ সালে তা কমিয়ে ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়। এবার আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা হজযাত্রীদের ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিমান ভাড়া উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ২০২৭ সালে হজ পালনে আগ্রহী হাজারো ধর্মপ্রাণ মুসল্লির আর্থিক চাপ কমবে এবং সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজযাত্রা আরও সহজ ও সাশ্রয়ী হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা–ইস্তাম্বুল রুটে আরও ফ্লাইট চায় তুরস্ক, চট্টগ্রাম-সিলেট

1

শাহ আমানতে এক ফ্লাইটেই ১,৮০২ কার্টন সিগারেট ও ১৩ আইফোন জব্দ

2

নেতানিয়াহুর উড়োজাহাজ নামবে না নিউইয়র্কে, নিরাপত্তা উদ্বেগে ব

3

বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই

4

বৈরী আবহাওয়া কাটিয়ে শাহজালাল বিমানবন্দরের পরিস্থিতি সম্পূর্ণ

5

ব্যয় কমাতে ৫০০ কর্মী ছাঁটাই ও একাধিক রুট বন্ধ করছে এর লিঙ্গা

6

হজ নিবন্ধনে ধীরগতি, কোটা হারানোর শঙ্কা; নতুন সৌদি চুক্তিতে স

7

ঢাকা বিমানবন্দরে তিন অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণালংকারসহ ৭ জন আ

8

শাহ আমানত বিমানবন্দরে লোডশেডিং নয়, রক্ষণাবেক্ষণের সময়ের ভিডি

9

বৈশ্বিক এভিয়েশনের দুই স্তম্ভ: আইকাও ও আইয়াটার কাজের পরিধি ও

10

ব্যাগেজ হ্যান্ডলিংয়ে আরও স্বচ্ছতার উদ্যোগ চেয়ে আইনি নোটিশ, ল

11

তুরস্কের যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন কারখানা, আন্তর্জাতিক বিম

12

শাহজালালের নিরাপত্তা জোরদারে নতুন ANO, ICAO অডিট সামনে রেখে

13

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

14

সৌদির সঙ্গে সপ্তাহে ২১ কার্গো ফ্লাইটের সুযোগ, ইউরোপেও পণ্য প

15

রিও ডি জেনেইরোতে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

16

শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে মানবপাচারের অভিযোগ, তদন্তে এ

17

বৈরী আবহাওয়ায় কাঠমান্ডুতে নামতে ব্যর্থ China Eastern-এর ফ্লা

18

বেবিচকে ১৪তম থেকে ২০তম গ্রেডের অপেক্ষমাণ তালিকার ফল প্রকাশ,

19

সিভিল এভিয়েশন একাডেমিতে প্রথমবারের মতো আইএলএস রক্ষণাবেক্ষণ প

20