aviation
প্রকাশিত: 22 July 2026, 5:08:08 Pm
অনলাইন সংস্করণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেনকে বিমানবন্দরটির পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

সম্প্রতি সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান সদর দপ্তর এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট আদেশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এতদিন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীরকে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার স্থলাভিষিক্ত হিসেবে গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেনকে বিমানবন্দরটির নতুন পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর। নতুন পরিচালকের নেতৃত্বে বিমানবন্দরটির পরিচালন কার্যক্রম, যাত্রীসেবা এবং অপারেশনাল সক্ষমতা আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সক্ষমতার চেয়ে বেশি যাত্রী শাহজালালে, অতিরিক্ত দর্শনার্থী ও ট

1

তুরস্কের যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন কারখানা, আন্তর্জাতিক বিম

2

বিমানবন্দর ও এয়ারলাইন্সে চাকরির নামে প্রতারণা থেকে সতর্ক থাক

3

ঢাকা–রিয়াদ রুটে বিমানের দুই ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন

4

জুলাইয়ে ৫৩ উড়োজাহাজ সরবরাহ বোয়িংয়ের, সাত মাসে বেড়েছে ১২ শতাং

5

সৌদি আরবের বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ, ১০০ ফ্লাই

6

১৯৬০ থেকে ১৫০ কোটি যাত্রী সামলেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্

7

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিরাপত্তায় ৩৬টি এআই ক্যামেরা, তদন

8

বিমানের বহরে বড় পরিবর্তন: বোয়িংয়ের পাশাপাশি যুক্ত হচ্ছে ১০ এ

9

শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণে ২০৭০ সালের মাস্টারপ্ল্যান,

10

প্রযুক্তিগত ত্রুটিতে রোমে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট, ভ

11

২০২৭ সালের গ্রীষ্মে যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যে নতুন রুটে ফ্ল

12

হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অগ্রগতি, তিন ধাপ এগিয়ে ৯৭তম

13

বিমানের বহরে আসছে ২৫ নতুন বোয়িং, অর্ডারে ১৫ ড্রিমলাইনার ও ১০

14

জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে চীনের তিন বৃহৎ এয়ারলাইন্স, বছর

15

এক যুগের আকাশযাত্রা: ইউএস-বাংলার নিরাপদ সেবা ও বহর সম্প্রসার

16

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরক

17

আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ, ব্যয় হবে কয়েক বিলিয়ন ডলার

18

শাহজালালে এক ফ্লাইটের ৩ যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন বিদেশি স

19

ব্রাজিলের দেশীয় ফল থেকে জেট জ্বালানি উৎপাদনে ৩ বিলিয়ন ডলার ব

20