aviation
প্রকাশিত: 14 August 2026, 1:21:48 Pm
অনলাইন সংস্করণ

জার্সি বিমানবন্দরে বহাল থাকছে হ্যান্ড লাগেজে ১০০ মিলিলিটার তরলের সীমা

জার্সি বিমানবন্দর থেকে যাত্রাকারীদের হ্যান্ড লাগেজে তরল বহনের ক্ষেত্রে ১০০ মিলিলিটারের সীমা আপাতত বহাল থাকছে। নতুন স্ক্যানিং প্রযুক্তি স্থাপন করা হলেও বর্তমানে এই বিধিনিষেধ তুলে নেওয়ার নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

২০০৬ সালের আগস্টে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে এ নিয়ম চালু করা হয়েছিল। বর্তমানে জার্সি বিমানবন্দর দিয়ে ভ্রমণের সময় পানীয়, প্রসাধনী ও তরলজাত খাবারসহ বিভিন্ন পণ্য সর্বোচ্চ ১০০ মিলিলিটারের পাত্রে হ্যান্ড লাগেজে বহন করা যায়।

জার্সির সঙ্গে সরাসরি ফ্লাইট রয়েছে যুক্তরাজ্যের এমন ১৭টি বিমানবন্দরের মধ্যে সাতটিতে যাত্রীরা এখন হ্যান্ড লাগেজে সর্বোচ্চ দুই লিটার পর্যন্ত তরল বহন করতে পারেন। এর মধ্যে গ্যাটউইক, হিথ্রো, বার্মিংহাম ও ব্রিস্টলের মতো বিমানবন্দর রয়েছে।

জার্সি বিমানবন্দরে নতুন স্ক্যানিং সরঞ্জাম স্থাপনের পর ২০২৪ সালের মার্চে ১০০ মিলিলিটারের সীমা তুলে নেওয়া হয়েছিল। তবে তিন মাসের মধ্যেই নিরাপত্তাজনিত নির্দেশনার পর ‘সাময়িক ব্যবস্থা’ হিসেবে বিধিনিষেধটি পুনরায় চালু করা হয়।

পোর্টস অব জার্সির একজন মুখপাত্র জানিয়েছেন, বিমানবন্দরে বর্তমানে ব্যবহৃত প্রযুক্তি আরও কয়েকটি বিমানবন্দরেও রয়েছে। এর সক্ষমতা বাড়ানোর সুযোগ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রযুক্তি প্রস্তুতকারকের সঙ্গে কাজ চলছে। তবে যেকোনো পরিবর্তন কার্যকরের আগে নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন ও অনুমোদন করতে হবে।

এদিকে ম্যানচেস্টার, স্ট্যানস্টেড ও ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দরে নতুন স্ক্যানার স্থাপনের কাজ শেষ হলেও এখনো ১০০ মিলিলিটারের সীমা বহাল রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুই লিটার পর্যন্ত তরল বহনের অনুমতি দিতে যুক্তরাজ্যের পরিবহন বিভাগের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে তারা।

যুক্তরাজ্যের পরিবহন বিভাগ বলেছে, কিছু বিমানবন্দরের নতুন প্রযুক্তি দুই লিটার পর্যন্ত তরলবাহী পাত্র নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছে। তবে যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট বিমানবন্দরের নিয়ম যাচাই করতে হবে। আলাদা নির্দেশনা না থাকলে ১০০ মিলিলিটারের বেশি তরল সঙ্গে না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রুস স্নাইয়ার বিমানবন্দরভেদে তরল বহনের ভিন্ন ভিন্ন নিয়মের সমালোচনা করেছেন। বর্তমান পরিস্থিতিকে তিনি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে এভিয়েশন খাত

1

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ২২ ঘণ্টা পর সিলেট ছাড়ল বিমানের জেদ্দ

2

১০ বছর ধরে দখলে শাহজালালের মূল্যবান অ্যাপ্রোন, ১২ পরিত্যক্ত

3

শমশেরনগর বিমানবন্দর চালুর দাবি জোরালো, তবে যাত্রী চাহিদা নিয়

4

যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল ত্রুটিতে ১৫০টির বেশি ফ্লাই

5

২৫ আগস্ট প্রস্তাব দেবে জাপানি কনসোর্টিয়াম, সেপ্টেম্বরের শেষে

6

জেদ্দা বিমানবন্দরে চালু টার্মিনাল-৪, ধাপে ধাপে স্থানান্তর হচ

7

১৮০ দিনে পর্যটন খাতে সরকারের একগুচ্ছ উদ্যোগ, গুরুত্ব পাচ্ছে

8

স্পেন ও পর্তুগালে পাইলট নিয়োগে রোডশো করছে এমিরেটস

9

১০ মাসে উড়োজাহাজে পাখির আঘাত ২১২ বার, প্রতিরোধে বড় উদ্যোগ বে

10

হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অগ্রগতি, তিন ধাপ এগিয়ে ৯৭তম

11

শাহজালালে তিন আন্তর্জাতিক ফ্লাইটে ২২৩ কার্টন সিগারেট, ৪৪ ভেপ

12

বিমানবন্দর ও এয়ারলাইন্সে চাকরির নামে প্রতারণা থেকে সতর্ক থাক

13

পুনরায় চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাস

14

বিমানবন্দরের আকাশে ড্রোন কতটা বিপজ্জনক? বিশ্বজুড়ে ফ্লাইট বন্

15

জুরিখে অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ, এয়ার ইন্ডিয়ার ফার্স্ট অফিস

16

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

17

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের ১০ লাখ

18

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, নিরাপদে সরানো

19

বিমানের বহরে আসছে ১০ এয়ারবাস, বুধবার চুক্তি সইয়ের প্রস্তুতি

20