aviation
প্রকাশিত: 12 September 2026, 12:09:18 Pm
অনলাইন সংস্করণ

ঢাকা-ম্যানিলা সরাসরি আকাশ যোগাযোগের সম্ভাবনা, পর্যটন সহযোগিতা বাড়াতে আলোচনা

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে পর্যটন প্রবাহ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় পর্যটন সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে এ উদ্যোগের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

শুক্রবার ম্যানিলায় বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বিওটিওএ) এবং ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব ট্যুরিজম (DOT)–ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের (NCR) মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সরাসরি বিমান যোগাযোগের বিষয়টি উঠে আসে।

বিওটিওএ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনটির একটি প্রতিনিধি দল ফিলিপাইনের ডিওটি-এনসিআরের ট্যুরিজম রিজিওনাল ডিভিশনের প্রধান ইভানোভিচ “দিমিত্রি” আগোটের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বাংলাদেশ ও ফিলিপাইনের পর্যটন খাতের সম্প্রসারণ, উন্নত আকাশ যোগাযোগ এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষই মনে করে, বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে সরাসরি ও সহজ বিমান যোগাযোগ চালু হলে দুই দেশের পর্যটক চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী হবে।

আলোচনায় দুই দেশের মধ্যে দ্বিমুখী পর্যটন প্রবাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ থেকে ফিলিপাইনে পর্যটকদের যাতায়াত বাড়ার পাশাপাশি ফিলিপাইনের পর্যটকদের কাছেও বাংলাদেশকে আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।

বিওটিওএ প্রতিনিধি দল বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা ও বিভিন্ন পর্যটন আকর্ষণের বিষয় তুলে ধরে। ফিলিপাইনের পর্যটকদের কাছে বাংলাদেশকে নতুন গন্তব্য হিসেবে পরিচিত করতে আরও কার্যকর প্রচারণার প্রয়োজনীয়তার কথা জানানো হয়।

বৈঠকে দুই দেশের ট্যুর অপারেটর, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

উভয় পক্ষ অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও ফিলিপাইনের পর্যটন বাজারকে আরও গতিশীল করার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করে।

বিওটিওএ জানিয়েছে, পর্যটন শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, বরং এটি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময়, বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম।

সংগঠনটি মনে করে, উন্নত বিমান যোগাযোগ, কার্যকর পর্যটন প্রচারণা, বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে একটি শক্তিশালী ও টেকসই পর্যটন অংশীদারত্ব গড়ে তোলা সম্ভব।

বিওটিওএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ। প্রতিনিধি দলে ছিলেন সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, উপদেষ্টা তৌফিক রহমান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহসিন ইকবাল, সহ-সভাপতি এ কে এন কামরুজ্জামান এবং সদস্য এম ডি আনিসুজ্জামান।

এ ছাড়া ফিলিপাইনে বিওটিওএ-এর ফ্যামিলিয়ারাইজেশন (FAM) ট্রিপের হোস্টিং পার্টনার লিজেন্ড হলিডেজের স্বত্বাধিকারী মনোতোষ সরকারও বৈঠকে উপস্থিত ছিলেন।

বিওটিওএ আশা প্রকাশ করেছে, ম্যানিলার এই বৈঠক বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটক বিনিময় বৃদ্ধি, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি পর্যটন অংশীদারত্বের ভিত্তি তৈরি করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নজরদারিতে বসছে ৩০টি এআই ক্যামেরা

1

বাংলাদেশ-সৌদি বিমান চলাচল চুক্তি হালনাগাদে উদ্যোগ, বাড়তে পার

2

ফার্নবরো এয়ারশোতে শত শত উড়োজাহাজের অর্ডার, এগিয়ে বোয়িং-এ

3

ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৩

4

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

5

দেড় বছরের বেশি সময় পর মস্কোয় ফিরল সিরিয়ান এয়ারলাইন্স, দামেস্

6

বেবিচকে বড় নিয়োগের সম্ভাবনা, আসতে পারে প্রায় ৯০০ পদের সার্কু

7

কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজ শেষের পথে, অক্টোবরে উদ্বোধন

8

বিমানের বহরে আরও ২১ উড়োজাহাজ যুক্ত করার প্রস্তুতি

9

বারাণসী বিমানবন্দরে যাত্রীর পিস্তল থেকে গুলি, নিরাপত্তারক্ষী

10

সৌদি আরবে ফ্লাইট চলাচলে বিঘ্ন: ৮২ ফ্লাইটে ক্ষতিগ্রস্ত ১৩ হাজ

11

শাহজালালে কোন কাজ বেবিচকের, কোনটি বিমানের—জানুন দায়িত্বের সী

12

জাল ভিসা ধরা পড়তেই উধাও ৬১ যাত্রী, মালয়েশিয়াগামী ফ্লাইট ঘিরে

13

শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর কাছ থেকে ১ কেজির বেশি স্

14

ICAO-এর ৬১তম DGCA সম্মেলনে অংশ নিলেন বেবিচক চেয়ারম্যান, সঙ্গ

15

বিমানবন্ধরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু ক

16

দাম্মাম-রিয়াদগামী বিমান বাংলাদেশের সব ফ্লাইট স্থগিত

17

শাহজালালে বারবার অগ্নিকাণ্ড, তদন্তের সুপারিশ বাস্তবায়নে ধীরগ

18

ব্রাজিলের দেশীয় ফল থেকে জেট জ্বালানি উৎপাদনে ৩ বিলিয়ন ডলার ব

19

জেদ্দায় বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা: রিয়াদ যাত্রীদ

20