এভিয়েশন বার্তা ডেস্ক
ভিয়েতনামের সর্ববৃহৎ বিমানবন্দর মেগা-প্রকল্প লং থান আন্তর্জাতিক বিমানবন্দর (Long Thanh International Airport) আগামী ২৪ ডিসেম্বর (রাত ১২:০০টা / ০০:০০ ঘণ্টা) থেকে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষ এয়ারপোর্টস কর্পোরেশন অব ভিয়েতনাম (ACV)-এর পরিকল্পনা অনুযায়ী, চালুর প্রাথমিক ধাপে বিমানবন্দরটি থেকে প্রতি সপ্তাহে সর্বোচ্চ ৩৬৬টি ফ্লাইট পরিচালিত হবে।
হো চি মিন সিটি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে দোং নাই (Dong Nai) প্রদেশে ৫,০০০ হেক্টরেরও বেশি এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে এই আধুনিক বিমানবন্দরটি।
এদিকে নতুন এই বিমানবন্দরে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও দ্রুততর করতে কার্যকর রোড কানেক্টিভিটির উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে হো চি মিন সিটির সাথে লং থান বিমানবন্দরের সংযোগকারী প্রধান মহাসড়কগুলোতে বিশেষ বাস সার্ভিস এবং ডেডিকেটেড ‘প্রায়োরিটি বাস লেন’ চালুর প্রস্তাব দিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।
উৎস: ভিএনএক্সপ্রেস
মন্তব্য করুন