aviation
প্রকাশিত: 30 September 2026, 9:26:12 Am
অনলাইন সংস্করণ

আগস্টে এশিয়া-প্যাসিফিক এয়ারলাইন্সে আন্তর্জাতিক যাত্রী কমেছে, চাপ বাড়াচ্ছে জ্বালানি ব্যয়

এভিয়েশন বার্তা ডেস্ক

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এয়ারলাইনগুলো আগস্টে ৩ কোটি ৩৫ লাখ আন্তর্জাতিক যাত্রী পরিবহন করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৬ শতাংশ কম। Association of Asia Pacific Airlines (AAPA)-এর প্রাথমিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

যাত্রী কমলেও চাহিদা ও লোড ফ্যাক্টর বেড়েছে

যাত্রীসংখ্যা সামান্য কমলেও Revenue Passenger Kilometres (RPK) হিসাবে আন্তর্জাতিক যাত্রী চাহিদা ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। একই সময়ে আসন সক্ষমতা ১ দশমিক ৫ শতাংশ বাড়ায় গড় আন্তর্জাতিক Passenger Load Factor শূন্য দশমিক ২ শতাংশ পয়েন্ট বেড়ে ৮৩ দশমিক ২ শতাংশে পৌঁছেছে।

AAPA জানিয়েছে, উচ্চ জেট ফুয়েল মূল্য এবং মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত আকাশসীমার বিধিনিষেধের কারণে কিছু এয়ারলাইন সক্ষমতা কমিয়েছে। বাড়তি ভাড়াও মূল্যসংবেদনশীল যাত্রীদের চাহিদায় প্রভাব ফেলেছে। তবে এশিয়া–ইউরোপসহ দূরপাল্লার রুটে চাহিদা তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল।

কার্গো চাহিদাও বেড়েছে

আগস্টে আন্তর্জাতিক এয়ার কার্গো চাহিদা ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। রপ্তানি বৃদ্ধি এবং AI-সংশ্লিষ্ট পণ্যের শক্তিশালী চাহিদা এতে সহায়তা করেছে। তবে কার্গো সক্ষমতা ১ দশমিক ৬ শতাংশ বাড়ায় গড় Freight Load Factor কমে ৫৯ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে।

চলতি বছরের প্রথম আট মাসে অঞ্চলটির এয়ারলাইনগুলো মোট ২৫ কোটি ৯৩ লাখ আন্তর্জাতিক যাত্রী পরিবহন করেছে, যা বছরওয়ারি ২ দশমিক ১ শতাংশ বেশি। একই সময়ে আন্তর্জাতিক কার্গো চাহিদা বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ।

AAPA বলছে, আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্য কার্যক্রম যাত্রী ও কার্গো চাহিদাকে সহায়তা করবে। তবে উচ্চ জ্বালানি ব্যয়, দুর্বল এশীয় মুদ্রা, ভূরাজনৈতিক পরিস্থিতি ও বাণিজ্যনীতির পরিবর্তন বছরের বাকি সময়ে এয়ারলাইনগুলোর জন্য অনিশ্চয়তা তৈরি করতে পারে।

সূত্র: Association of Asia Pacific Airlines (AAPA)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে জরুরি অবতরণের পর সি-প্লেনে আগুন, ১১ আরোহীকে জী

1

শাহজালালে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার: তদন্তে নতুন তথ্য, নজরদারিতে

2

সৌদি আরবের বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ, ৬১ ফ্লাইট

3

সিভিল এভিয়েশন বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রথম প্রশিক্ষ

4

আঞ্চলিক এভিয়েশন হাব হচ্ছে চট্টগ্রাম, ১৮ মাসের ফাস্ট-ট্র্যাক

5

আগস্টে এশিয়া-প্যাসিফিক এয়ারলাইন্সে আন্তর্জাতিক যাত্রী কমেছে,

6

আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে উঠছে কক্সবাজার বিমান

7

এক মাস পরই বড় লাফ, জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ২৮ টাকা ৫৩ পয়

8

মাদক পরীক্ষায় প্রাথমিকভাবে ব্যর্থ এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইল

9

অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় পেল বেবিচকের চাকরি স্থায়ীকরণের ফাইল

10

থার্ড টার্মিনাল চালুর সমঝোতায় এখনও জট, লক্ষ্য ১৬ ডিসেম্বর

11

শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ, তিন এয়ারলাইন্সের কাছে বেবিচক

12

বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায় গ্রিস, নবায়ন হচ্ছে শ্রম চুক

13

মাউন্ট এথনার অগ্ন্যুৎপাতে কাতানিয়া বিমানবন্দরে প্রায় ৭০০ ফ্ল

14

ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, দুই বিমানবন্দরে যেতে

15

বেবিচকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য প্রথমবারের মতো ‘Indoc

16

ছয় বছরের জন্য তিনটি বোয়িং ৭৮৭-৯ লিজ নেবে বিমান, ফের দরপত্র

17

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি ৩৯ লাখ টাকার স্বর্ণ ও আই

18

আগুনের ঘটনার পর শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বন্ধ

19

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সোমবা

20