aviation
প্রকাশিত: 13 August 2026, 1:03:23 Pm
অনলাইন সংস্করণ

টেক্সাসে প্রশিক্ষণ ফ্লাইটে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মার্কিন সেনা নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মার্কিন সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটি থেকে প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছিল এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারটি। পরে বেল কাউন্টির সালাদো এলাকায় এটি বিধ্বস্ত হয়। স্থানটি টেক্সাসের রাজধানী অস্টিন থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে।

বেল কাউন্টি শেরিফ দপ্তরের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানিয়েছেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ঘাসে ঢাকা একটি বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাস্থলে জরুরি বিভাগের কর্মী ও দমকল বাহিনী দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে।

স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলেই দুই আরোহীকে মৃত ঘোষণা করে। পরে ফোর্ট হুড কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করে, দুর্ঘটনায় নিহত দুজনই মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দুই সেনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ফোর্ট হুড কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত সেনাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার আগে তাদের পরিচয় প্রকাশ করা হবে না।

দুর্ঘটনাস্থলের ছবিতে বিস্তীর্ণ এলাকায় আগুন ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা গেছে। দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ধ্বংসাবশেষ পরীক্ষা করতে দেখা যায়।

হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে চার ফ্লাইটে সিআইআইডির অভিযান, স্বর্ণসহ ৪২ লাখ টাকা

1

মালয়েশিয়ার শ্রমবাজারে ২৫ এজেন্সির নিয়ন্ত্রণ নিয়ে বায়রার একাং

2

যশোর বিমানবন্দরে আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবস প

3

অভিযোগের পর বিমানের প্রকৌশল বিভাগে পদোন্নতি কার্যক্রম স্থগিত

4

রিয়াদ বিমানবন্দরে হামলায় সৌদিয়ার পাইলটসহ নিহত ৩, ক্ষতিগ্রস্ত

5

বাংলাদেশ ফ্লাইং একাডেমি কবে আবার চালু হবে?

6

রিও ডি জেনেইরোতে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

7

কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার ৩৮ বাংলাদেশি দেশে ফ

8

বৈরী আবহাওয়ায় কাঠমান্ডুতে নামতে ব্যর্থ China Eastern-এর ফ্লা

9

আলজেরিয়ার আকাশসীমায় আমিরাতের উড়োজাহাজ নিষিদ্ধ

10

বিদেশি উড়োজাহাজেরও ‘সি-চেক’ হচ্ছে বাংলাদেশে, বদলে যাচ্ছে এভি

11

বিমানবন্ধরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু ক

12

তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে ১ কোটি ২০ লাখ যাত্রী পরিবহনের

13

২০২৭ সালের মধ্যে লিজে আসছে ১০ উড়োজাহাজ, আন্তর্জাতিক রুট বাড়া

14

তৃতীয় টার্মিনাল চুক্তিতে চার শর্তে সম্মতি, ১০০ কিলোমিটারে নত

15

জেদ্দায় বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা: রিয়াদ যাত্রীদ

16

যুক্তরাষ্ট্র-ইউরোপের তুলনায় অর্ধেকেরও কম খরচে জে-১০সিই, কেনা

17

থার্ড টার্মিনাল চালুর সমঝোতায় এখনও জট, লক্ষ্য ১৬ ডিসেম্বর

18

ডিএফটি ও আইকাও অডিট সামনে রেখে জোর প্রস্তুতি বেবিচকের, অগ্রগ

19

হামলার ঝুঁকির মধ্যেই দাম্মামে গেলো বিমানের ফ্লাইট, যাত্রী ৩৭

20