aviation
প্রকাশিত: 22 October 2026, 11:24:42 Am
অনলাইন সংস্করণ

হামলার ঝুঁকির মধ্যেই দাম্মামে গেলো বিমানের ফ্লাইট, যাত্রী ৩৭৯ জন

এভিয়েশন বার্তা ডেস্ক

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে সাম্প্রতিক হামলার কারণে তৈরি হওয়া চরম ঝুঁকি ও উত্তেজনার মধ্যেই ৩৭৯ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।

​বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মুখপাত্র শাহনুর আহমেদ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার তথ্য নিশ্চিত করে জানান, পূর্বঘোষিত নিয়মিত সূচি অনুযায়ীই বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে। বিমানবন্দরে হামলার পর নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের অনুমতি নিয়েই ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে; অনুমতি না থাকলে তা ঢাকা ছাড়তো না।

​এর আগে বুধবার দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় একজন নিহত এবং আটজন আহত হন বলে নিশ্চিত করে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)। এর বাইরে আরামকোর শাইবাহ তেলক্ষেত্রে পৃথক ড্রোন হামলার ঘটনা ঘটে। সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক এসব হামলার জেরে নিরাপত্তার কারণে ঢাকা থেকে সৌদি আরবগামী বিভিন্ন এয়ারলাইনসের অন্তত ১৩৪টি ফ্লাইট বাতিল হয়, যার ফলে চরম অনিশ্চয়তায় পড়েন ২০ হাজারের বেশি যাত্রী।

​তবে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাওয়ায় নির্ধারিত রুটগুলোতে ধীরে ধীরে ফ্লাইট পরিচালনা শুরু করছে বিমান। সংস্থাটি জানায়, দাম্মাম ছাড়াও মদিনায় স্বাভাবিকভাবে ফ্লাইট চলছে এবং জেদ্দা রুটেও নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ২৫ অক্টোবর থেকে রিয়াদ রুটেও ফ্লাইট ফের চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​সূত্র: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি খরচ ও আর্থিক চাপের মধ্যে নতুন এয়ারবাস বিক্রি করল এয়

1

বিটিটিএফ ২০২৬-এর প্লাটিনাম স্পনসর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর

2

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালে যাত্রীসেবা শুরুর পরিকল্পনা, প্র

3

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতি

4

জাপানে উড়োজাহাজের ভেতর সাপ, বাতিল ফ্লাইট

5

মাঝআকাশে কেবিনে ধোঁয়া, পোর্তোতে জরুরি অবতরণ ডেল্টার বোস্টনগা

6

বেবিচকে ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক কর্ম

7

মাঝ আকাশে হঠাৎ কেঁপে ওঠে উড়োজাহাজ, কী এই টার্বুলেন্স এবং কেন

8

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ৭২০ গ্রাম স্বর্ণ

9

আরও ১১ বোয়িং কেনার পথে বিমান, নিউইয়র্কে চুক্তির প্রস্তুতি

10

শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান তদন্তে তিন সদস্যের কম

11

শাহজালালের নিরাপত্তা জোরদারে নতুন ANO, ICAO অডিট সামনে রেখে

12

কারিগরি ত্রুটিতে রোমে আটকা বিমানের ফ্লাইট, ঢাকা–টরন্টোর সূচি

13

নিরাপত্তায় বদলে যাচ্ছে শাহজালাল, নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা

14

আকাশে উড়ল বিশ্বের বৃহত্তম ব্যাটারিচালিত উড়োজাহাজ ‘এক্স১’

15

ঢাকা-সিউল সরাসরি ফ্লাইটের উদ্যোগ, সপ্তাহে ৫৬টি যাত্রী ও কার্

16

যাত্রীদের স্বস্তিতে শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস,

17

পুনরায় চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাস

18

আগামী সপ্তাহে চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিন

19

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বোয়িংয়ের সঙ্গে নতুন উড়োজাহাজ চুক্তির

20