aviation
প্রকাশিত: 18 August 2026, 7:47:41 Am
অনলাইন সংস্করণ

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রত্যাবাসিতদের মধ্যে ৩ নারী, এক শিশু ও ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

জানা গেছে, উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন এসব বাংলাদেশি। যাত্রাপথে উদ্ধার বা আটক হওয়ার পর তাদের লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে রাখা হয়।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে। গ্যানফুদা ও ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে থাকা বাংলাদেশিদের সাক্ষাৎকার, পরিচয় যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পর্যায়ক্রমে প্রত্যাবাসনের উদ্যোগ অব্যাহত রয়েছে।

এর আগে গত ৭ আগস্ট লিবিয়া থেকে ৩৪০ বাংলাদেশি দেশে ফেরেন। সর্বশেষ ১৭৪ জনসহ চলতি আগস্টে দেশটি থেকে মোট ৫১৪ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হলো।

বাংলাদেশ দূতাবাস দালাল ও মানব পাচারকারীদের প্রলোভন এড়িয়ে বিদেশে কর্মসংস্থান ও অভিবাসনের ক্ষেত্রে বৈধ, নিরাপদ ও সরকার অনুমোদিত পথ অনুসরণের আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ফ্লাইং একাডেমি কবে আবার চালু হবে?

1

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম-কুয়ালালামপুর সরাসরি ফ্লাইট চালুর

2

কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার ৩৮ বাংলাদেশি দেশে ফ

3

সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ: ১৫৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্ত

4

ফেনম ৩০০ইভি উন্মোচন করল এমব্রায়ের, যুক্ত হলো অটোল্যান্ডসহ নত

5

বেবিচকের প্রযুক্তি সহকারী (গ্রেড-১০) পদের আবেদন আপাতত স্থগিত

6

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত

7

অনুমোদনহীন ড্রোনে বিমান চলাচলে ঝুঁকি, বিশ্বের বহু বিমানবন্দর

8

মাঝ-আকাশে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নিচে নেমে গেল দিল্লিগামী উড়ো

9

বোয়িং ৭৪৭ থেকে ফ্লাইট বন্ধ: যেভাবে হারিয়ে গেল দেশের প্রথম বে

10

ঘটনা ঘটলেই সব দোষ বিমানবন্দর কর্তৃপক্ষের? যাত্রী গ্রহণে এসে

11

শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণে ২০৭০ সালের মাস্টারপ্ল্যান,

12

রানওয়ে নিরাপত্তায় ৯ কোটি টাকায় আধুনিক সুইপার কিনছে বেবিচক

13

সিঙ্গাপুর এয়ারলাইনসের হাতে বিশ্বের সেরা এয়ারলাইনসের পুরস্কার

14

বেবিচক কর্মীদের নিজস্ব মেডিকেল সেন্টারের দাবি

15

বিমানবন্দরের সামনে ভিক্ষার অভিনব কৌশল: দেশের ভাবমূর্তিতে নেত

16

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আসছে দ্বিতীয় অপারেটর

17

তৃতীয় টার্মিনাল চুক্তিতে চার শর্তে সম্মতি, ১০০ কিলোমিটারে নত

18

রাজশাহী-ঢাকা আকাশপথে ফ্লাইট সংকট, বাড়ছে যাত্রী ভোগান্তি

19

বিমানে Lithium Battery কেন Checked Baggage-এ ঝুঁকিপূর্ণ? যাত

20