এভিয়েশন বার্তা ডেস্ক
বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরা এবং দেশে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)।
বিশ্ব পর্যটন দিবস ২০২৬-এর সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার “Connecting Destination Bangladesh: Tourism as a Bridge for People-to-People Connectivity” শীর্ষক এ সভার আয়োজন করা হয়। এতে ভুটান, চীন, ওমান, সিঙ্গাপুর, ইরান, আলজেরিয়া ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি এবং ইউনেস্কোর প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানে বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরেন। পর্যটন প্রচার ও বিপণনে তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার, আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ এবং বিভিন্ন দেশের সঙ্গে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।
আলোচনায় সুন্দরবন ও সিলেটের প্রাকৃতিক বৈচিত্র্য, ধর্মীয় ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা, সংস্কৃতি এবং বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেন কূটনৈতিক প্রতিনিধিরা। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যটকদের চাহিদা অনুযায়ী সুযোগ-সুবিধা বৃদ্ধি, মানসম্মত tourism products তৈরি এবং source marketভিত্তিক প্রচার ও প্যাকেজ তৈরির প্রয়োজনীয়তা উঠে আসে।
বক্তারা ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থানগুলোকে শুধু দর্শনীয় স্থান হিসেবে প্রচার না করে এর সঙ্গে যুক্ত ইতিহাস, সংস্কৃতি ও স্থানীয় মানুষের জীবনধারার গল্প তুলে ধরার ওপর গুরুত্ব দেন। এজন্য visual storytelling, digital marketing ও AI প্রযুক্তি কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়।
বিটিবি জানিয়েছে, বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক এবং তাঁদের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, ঐতিহ্য ও আতিথেয়তা তুলে ধরতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে Destination Bangladesh-এর আন্তর্জাতিক ব্র্যান্ডিং, ইতিবাচক country positioning এবং inbound tourism বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংস্থাটি।
সূত্র: বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)
মন্তব্য করুন