aviation
প্রকাশিত: 5 November 2026, 9:15:47 Am
অনলাইন সংস্করণ

দেশে প্রথমবার ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু করল নভোএয়ার

এভিয়েশন বার্তা ডেস্ক

যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করতে দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। নতুন এ উদ্যোগের আওতায় নভোএয়ারের যাত্রীরা ভ্রমণ শেষে ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শন করে দেশের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড, বিনোদন পার্ক, হাসপাতাল এবং ইলেকট্রনিকস প্রতিষ্ঠানে বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নভোএয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নভোএয়ারে ভ্রমণকারী যাত্রীরা ভ্রমণের তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে তাঁদের ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শন করে অংশীদার প্রতিষ্ঠানগুলো থেকে নির্ধারিত ছাড় ও বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। এ কর্মসূচিতে দেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও সেবাদাতা প্রতিষ্ঠান যুক্ত রয়েছে।

নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় এবং সুবিধাজনক করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা শুধু আকাশপথে ভ্রমণের সময়ই নয়, ভ্রমণ শেষেও বিভিন্ন সেবা ও কেনাকাটায় বাড়তি সুবিধা পাবেন।

নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ বলেন, “নভোএয়ার শুরু থেকেই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি সম্মানিত যাত্রীদের জন্য উদ্ভাবনী নতুন নতুন সেবা চালু করতে সচেষ্ট। দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’ চালুর মাধ্যমে আমরা যাত্রীদের ভ্রমণের বাইরেও কিছু সংযোজন করার চেষ্টা করছি। ভ্রমণ শেষেও সম্মানিত যাত্রীরা যেন আরও কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়নে আন্তর্জাতিক মানের নতুন নতুন উদ্যোগ অব্যাহত থাকবে।

নভোএয়ার প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিমান চলাচল খাতে বিভিন্ন প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী সেবা চালু করে আসছে। এর আগে প্রতিষ্ঠানটি ‘SMILES’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করে।

নতুন ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ কর্মসূচির মাধ্যমে যাত্রীদের জন্য এসব সুবিধার পরিধি আরও সম্প্রসারিত হলো বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম এবং অংশীদার প্রতিষ্ঠানগুলোর সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে নভোএয়ারের ওয়েবসাইট www.flynovoair.com ভিজিট অথবা ১৩৬০৩ নম্বরে যোগাযোগ করতে পারবেন যাত্রীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সোমবা

1

হজ নিবন্ধনে ধীরগতি, কোটা হারানোর শঙ্কা; নতুন সৌদি চুক্তিতে স

2

আইকাও অডিট সামনে, শাহজালালে এপিবিএনের দায়িত্ব পালনের এসওপি চ

3

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত

4

বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য এয়ারলাইন্সগুলোর তালিকায় এমিরেটস

5

ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে দ্রুত চালুর পথে কারাকাসের সিমন বলিভ

6

আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে উঠছে কক্সবাজার বিমান

7

ব্যাগেজ হ্যান্ডলিংয়ে আরও স্বচ্ছতার উদ্যোগ চেয়ে আইনি নোটিশ, ল

8

সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ক্ষতিগ্রস্ত ১৩৪ ফ্লাইট

9

বাংলাদেশ ফ্লাইং একাডেমি কবে আবার চালু হবে?

10

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, নিরাপদে সরানো

11

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সির তাল

12

থাইল্যান্ড ভ্রমণে বাড়তে পারে খরচ, নতুন তিন ধরনের ফি ও কর মিল

13

রেকর্ড মুনাফায় বিমান, ১৭ হাজার কোটি টাকার সম্পদে বাড়ছে সক্ষম

14

বেবিচকে ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক কর্ম

15

‘লাগেজের জন্য যাত্রী নয়, যাত্রীর জন্য অপেক্ষা করবে লাগেজ’: ই

16

ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, দুই বিমানবন্দরে যেতে

17

জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: পর্যটনমন

18

আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ, ব্যয় হবে কয়েক বিলিয়ন ডলার

19

ছয় বছরের জন্য তিনটি বোয়িং ৭৮৭-৯ লিজ নেবে বিমান, ফের দরপত্র

20