aviation
প্রকাশিত: 25 October 2026, 1:10:10 Pm
অনলাইন সংস্করণ

ইউরোপের সঙ্গে পর্যটন ও সাংস্কৃতিক কূটনীতি জোরদারে স্পেন-যুক্তরাজ্য সফরে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

এভিয়েশন বার্তা ডেস্ক

​ইউরোপের দেশগুলোর সঙ্গে সাংস্কৃতিক কূটনীতি সুসংহত করা, পর্যটনের প্রসার এবং ক্রিয়েটিভ ইকোনমিতে অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে স্পেন ও যুক্তরাজ্যে পাঁচ দিনের সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হবে।

​রবিবার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের বিষয়ে আলোচনা হবে।

​সফরের প্রথম পর্বে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন শামা ওবায়েদ। ‘স্ট্রংগার পার্টনারশিপ, শেয়ার্ড প্রসপারিটি’ (সুদৃঢ় অংশীদারিত্ব, যৌথ সমৃদ্ধি) প্রতিপাদ্যে এ প্রদর্শনীর আয়োজন করেছে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)। এই এক্সপোর মূল লক্ষ্য বাংলাদেশি রফতানিকারকদের সঙ্গে স্পেনের প্রস্তুতকারক, আমদানিকারক ও উদ্যোক্তাদের কার্যকর বাণিজ্যিক যোগাযোগ স্থাপন করা।

​স্পেনের কর্মসূচি শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে তিনি বাংলাদেশের সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতির প্রসার, আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলবন্ধন জোরদার এবং ক্রিয়েটিভ ইকোনমির সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেবেন।

​পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফর ইউরোপীয় অংশীদারদের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতিকে গতিশীল করা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদগামী ৭ ফ্লাইট বাতিল, যাত্রীদের দুর্ভোগ এড়াতে আগাম তথ্য

1

১০ নভেম্বর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন: প্রথম

2

রানওয়ের শেষ প্রান্তে গিয়ে উড়ল ভিয়েতনাম এয়ারলাইনসের বোয়িং ৭৮৭

3

ICAO অডিট সামনে, নিরাপত্তা মান নিশ্চিত করতে হবে: মন্ত্রী আফর

4

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল আংশিক চালুর লক্ষ্য, বেবিচক চেয়ার

5

অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় পেল বেবিচকের চাকরি স্থায়ীকরণের ফাইল

6

অস্থায়ীভাবে সৃষ্ট ২,৩১১টি পদের মেয়াদ সংরক্ষণে অর্থ বিভাগের অ

7

জুলাইয়ে ৫৩ উড়োজাহাজ সরবরাহ বোয়িংয়ের, সাত মাসে বেড়েছে ১২ শতাং

8

বেহালা বিমানবন্দর পুনরুজ্জীবনের উদ্যোগ, আঞ্চলিক ফ্লাইট চালুর

9

তৃতীয় টার্মিনাল পরিচালনায় চূড়ান্ত নেগোশিয়েশন শুরু আজ, আলোচনা

10

জুরিখে অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ, এয়ার ইন্ডিয়ার ফার্স্ট অফিস

11

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নজরদারিতে বসছে ৩০টি এআই ক্যামেরা

12

২০২৭ সালে বাণিজ্যিক উড়াল দিতে পারে ইরানের দেশীয় কার্গো বিমান

13

শাহজালালে চীনগামী যাত্রীর কাছ থেকে ২৮ লাখ টাকার ইনসুলিন সিরি

14

যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল ত্রুটিতে ১৫০টির বেশি ফ্লাই

15

খালেদা জিয়ার হাত ধরে যাত্রা, তিন দশকেও চালু হয়নি খানজাহান আল

16

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্ব

17

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার বিদেশি সিগারেট, স্বর্ণ, নিষি

18

২০২৭ সালের হজে বিমান ভাড়া কমল প্রায় ২৫ হাজার টাকা, ঘোষণা হলো

19

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনে জাপানের সহযোগিতা চাইল ব

20