aviation
প্রকাশিত: 16 September 2026, 6:10:47 Pm
অনলাইন সংস্করণ

ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। বুধবার বিকেল ৩টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের বেসামরিক বিমান পরিবহন খাতের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে ভারতের কাজ করার আগ্রহের কথা জানান। এ সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ওপেন স্কাই পলিসি, এয়ার সার্ভিস এগ্রিমেন্ট (ASA) সংশোধন এবং এয়ারস্পেস ব্যবহারের চার্জ মওকুফসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া ভারতের নিজস্বভাবে প্রস্তুত করা শর্ট টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (STOL) এয়ারক্রাফট বাংলাদেশের বিভিন্ন এয়ারস্ট্রিপে ব্যবহারের সম্ভাবনা ও উপযোগিতা নিয়েও আলোচনা করেন রাষ্ট্রদূত।

মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠায় ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লি বিমানবন্দরের গেটে জলাবদ্ধতা, লখনৌতে ঘুরিয়ে দেওয়া হলো

1

শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্

2

দম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্

3

আঞ্চলিক এভিয়েশন হাব হচ্ছে চট্টগ্রাম, ১৮ মাসের ফাস্ট-ট্র্যাক

4

২০২৭ সালের মধ্যে ২১ নতুন বোয়িং, বড় সম্প্রসারণে ইউএস-বাংলা

5

শাহ আমানতে এক ফ্লাইটেই ১,৮০২ কার্টন সিগারেট ও ১৩ আইফোন জব্দ

6

জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: পর্যটনমন

7

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নজরদারিতে বসছে ৩০টি এআই ক্যামেরা

8

বেবিচকের কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ীকরণে ১৮ অক্টোবর সভা, চা

9

Qatar Airways পুনরায় প্রবৃদ্ধির পথে, ৫ বছরে যুক্ত হচ্ছে ১৩৮

10

২৫ আগস্ট প্রস্তাব দেবে জাপানি কনসোর্টিয়াম, সেপ্টেম্বরের শেষে

11

বোয়িং ৭৮৭-৯ এ প্রথম স্টারলিংক চালু করল কাতার এয়ারওয়েজ

12

বিমানের দুই বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে আইএমএম মডিফিকেশন সম্পন্ন

13

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবাসিক এলাকায় বিজনেস জেট বিধ্বস্ত,

14

বিদেশগমনেচ্ছুদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বোয়েসেলের

15

বিমানবন্দরের আকাশে ড্রোন কতটা বিপজ্জনক? বিশ্বজুড়ে ফ্লাইট বন্

16

ফেনম ৩০০ইভি উন্মোচন করল এমব্রায়ের, যুক্ত হলো অটোল্যান্ডসহ নত

17

পুনরায় চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাস

18

বোয়িং কিনতে বাংলাদেশের সিদ্ধান্তে ট্রাম্পের প্রশংসা, তারেক র

19

রাজশাহী-ঢাকা আকাশপথে ফ্লাইট সংকট, বাড়ছে যাত্রী ভোগান্তি

20