aviation
প্রকাশিত: 6 August 2026, 3:42:30 Pm
অনলাইন সংস্করণ

৩.৫ বিলিয়ন ডলারে কায়রো বিমানবন্দর সম্প্রসারণ, যাত্রী ধারণক্ষমতা বাড়বে ৭ কোটিতে

আন্তর্জাতিক বিমান পরিবহন ও পর্যটন খাতে প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করতে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে মিশর সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিমানবন্দরটির বার্ষিক যাত্রী ধারণক্ষমতা বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে ৭ কোটি ছাড়াবে।

সম্প্রসারণ প্রকল্পের সবচেয়ে বড় অংশ হিসেবে নির্মাণ করা হবে অত্যাধুনিক টার্মিনাল-৪, যা একাই বছরে প্রায় ৪ কোটি যাত্রী সেবা দিতে সক্ষম হবে। বর্তমানে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর বছরে প্রায় ৩ কোটির বেশি যাত্রী পরিচালনা করে।

সম্প্রতি প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি বেসামরিক বিমান চলাচলমন্ত্রী সামেহ এল-হেফনি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা করেন। সরকার জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে কায়রোকে আফ্রিকা, এশিয়া ও ইউরোপের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

নতুন টার্মিনালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর অপারেশন, উন্নত ডিজিটাল প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় যাত্রীসেবা চালু করা হবে। এতে যাত্রীদের অপেক্ষার সময় কমবে, নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং বিমানবন্দরের পরিচালন দক্ষতা বাড়বে।

এ ছাড়া পরিবেশবান্ধব অবকাঠামো, আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা এবং টেকসই প্রযুক্তি ব্যবহার করে টার্মিনাল নির্মাণ করা হবে। প্রকল্পটি মিশর ভিশন ২০৩০ কর্মপরিকল্পনার অংশ, যার মাধ্যমে বিমান পরিবহন, পর্যটন ও লজিস্টিকস খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তোলার পরিকল্পনা নিয়েছে দেশটি।

বিশ্লেষকদের মতে, এই সম্প্রসারণ সম্পন্ন হলে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অন্যতম শক্তিশালী এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং দুবাই, দোহা ও ইস্তাম্বুলের মতো আঞ্চলিক বিমানবন্দরগুলোর সঙ্গে প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান তৈরি করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ আমানত বিমানবন্দরে আন্ডারওয়্যারে লুকানো প্রায় ১ কোটি টাকা

1

১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী বিমানের সব ফ্লাইট স্থ

2

দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ইঞ্জিনে ত্রুটি, জয়পুরে জরুর

3

আকাশে উড়ল বিশ্বের বৃহত্তম ব্যাটারিচালিত উড়োজাহাজ ‘এক্স১’

4

আজ থেকে শুরু বেবিচকের ৮৯০ পদে আবেদন, চলবে ১৬ আগস্ট পর্যন্ত

5

মাঝআকাশে যাত্রী গুরুতর অসুস্থ, লন্ডনগামী এমিরেটসের ফ্লাইটের

6

ইউএস-বাংলার হজ ফ্লাইটে আগ্রহ, ৯৮ হাজার টাকা নেট ভাড়ার প্রস্ত

7

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্

8

বেবিচকে ১৪তম থেকে ২০তম গ্রেডের অপেক্ষমাণ তালিকার ফল প্রকাশ,

9

বাংলাদেশিদের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা, এক প্যাকেজেই ভিসা-

10

বিমানের বহরে আরও ২১ উড়োজাহাজ যুক্ত করার প্রস্তুতি

11

শাহজালালে তিন আন্তর্জাতিক ফ্লাইটে ২২৩ কার্টন সিগারেট, ৪৪ ভেপ

12

পর্যটন খাত বদলে দিতে ২০ বছরের মহাপরিকল্পনা, চিহ্নিত ১,৪৯৮ পর

13

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিমানমন্ত্রীকে সৌজন্য সাক্ষাৎ, HR

14

চার্টার্ড ফ্লাইট কী, বাংলাদেশে কীভাবে ভাড়া করবেন—জেনে নিন পু

15

নীতিমালা উপেক্ষায় ঝুঁকিতে আকাশপথ

16

মাউন্ট এটনার অগ্ন্যুৎপাত, কাতানিয়া বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

17

বিমানবন্ধরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু ক

18

বহরে যুক্ত হচ্ছে আরও ৩ ড্রিমলাইনার, আন্তর্জাতিক দরপত্র আহ্বা

19

সিঙ্গাপুর এয়ারলাইনসের হাতে বিশ্বের সেরা এয়ারলাইনসের পুরস্কার

20