aviation
প্রকাশিত: 1 August 2026, 12:12:58 Pm
অনলাইন সংস্করণ

শাহ আমানত বিমানবন্দরে আন্ডারওয়্যারে লুকানো প্রায় ১ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ এক ভারতীয় যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

শনিবার (১ আগস্ট) সকাল ৬টা ৫৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান ভারতীয় নাগরিক থামিম আনসারি। গ্রিন চ্যানেল অতিক্রম করার পর গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল তাকে আটক করে তল্লাশি চালায়।

তল্লাশির সময় তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা জানায়, প্যাকিং সামগ্রীসহ উদ্ধারকৃত বস্তুটির মোট ওজন ৪৫৫ গ্রাম। বর্তমানে প্যাকিং অপসারণ করে স্বর্ণের প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে।

প্রাথমিকভাবে উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ ও অন্যান্য পণ্যের চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব পর্যটন দিবসে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি, পর্যটনকে বিশ্ব

1

সৌদি আরবের বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ, ৬১ ফ্লাইট

2

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল আংশিক চালুর লক্ষ্য, বেবিচক চেয়ার

3

বাংলাদেশ-সৌদি বিমান চলাচল চুক্তি হালনাগাদে উদ্যোগ, বাড়তে পার

4

ব্যাগে স্কচটেপে মোড়ানো স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার; শাহ

5

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে পারে বেবিচকের নিয়োগ পরীক্ষ

6

তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তিতে নতুন মাইলফলক, ২৫ আগস্ট প

7

থার্ড টার্মিনাল চালুর সমঝোতায় এখনও জট, লক্ষ্য ১৬ ডিসেম্বর

8

শাহজালালের এয়ারফ্রেইটে কাস্টমস গোয়েন্দার অভিযান, দুই চালানে

9

বিমানবন্দরে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপন করা হবে: প্রতিমন্ত

10

বেবিচক কর্মীদের নিজস্ব মেডিকেল সেন্টারের দাবি

11

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার বিদেশি সিগারেট, স্বর্ণ, নিষি

12

যাত্রীর মৃত্যুতে মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট

13

১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা–রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করল বিম

14

সিঙ্গাপুর এয়ারলাইনসের হাতে বিশ্বের সেরা এয়ারলাইনসের পুরস্কার

15

ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, দুই বিমানবন্দরে যেতে

16

৩৭ লাখ ডলারের উড়োজাহাজ ভাড়া বকেয়া, রিজেন্ট এয়ারওয়েজের পরিচাল

17

কক্সবাজার বিমানবন্দরে ‘এভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ পালিত

18

বহরে যুক্ত হচ্ছে আরও ৩ ড্রিমলাইনার, আন্তর্জাতিক দরপত্র আহ্বা

19

সৈয়দপুর বিমানবন্দরে ‘এভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ পালিত

20