aviation
প্রকাশিত: 25 October 2026, 8:16:45 Pm
অনলাইন সংস্করণ

বেবিচকে কাল শুরু হচ্ছে আইকাও অডিট: মেম্বার সিকিউরিটির নেতৃত্বে এভিয়েশন নিরাপত্তায় অনন্য মাইলফলক, সর্বোচ্চ ফলাফলের প্রত্যাশা

 ​এভিয়েশন বার্তা ডেস্ক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও – ICAO) বহুল প্রতীক্ষিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত নিরীক্ষা (Audit)। দীর্ঘ বহু বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই আন্তর্জাতিক অডিটকে ঘিরে দেশের এভিয়েশন খাতের প্রস্তুতি, কার্যকারিতা ও সক্ষমতা অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সুসংহত ও শক্তিশালী অবস্থানে রয়েছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেবিচকের মেম্বার (সিকিউরিটি) এয়ার কমোডর আসিফ ইকবালের দূরদর্শী, গতিশীল ও পেশাদার নেতৃত্বে দেশের সামগ্রিক এভিয়েশন সিকিউরিটি এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনায় যুগান্তকারী সব পদক্ষেপ গ্রহণ করেন।

​নিরাপত্তা ব্যবস্থার সম্ভাব্য ফাঁকফোকর (Loophole) চিহ্নিত করতে তিনি প্রতিনিয়ত নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন চালিয়েছেন। প্রতিটি দুর্বলতা সুনির্দিষ্টভাবে ডিফাইন করে তাৎক্ষণিকভাবে তা সংস্কার ও সমাধানের মাধ্যমে নিরাপত্তা বলয়কে সম্পূর্ণ নিশ্ছিদ্র ও আধুনিক করেছেন।

​নির্ধারিত সময়সূচি মেনে আন্তর্জাতিক মানের নিয়মিত নিরাপত্তা মহড়া (Security Drill ও Full-Scale Exercise) আয়োজন থেকে শুরু করে সব ধরনের আধুনিক সিকিউরিটি মেজারস গ্রহণের ক্ষেত্রে তিনি ছিলেন আপসহীন। প্রতিটি পরিকল্পনার তাত্ত্বিক পর্যায় থেকে শুরু করে মাঠপর্যায়ের চূড়ান্ত বাস্তবায়ন পর্যন্ত তাঁর নিবিড় তত্ত্বাবধান নিরাপত্তা ব্যবস্থাকে যেকোনো সময়ের চেয়ে বহুগুণ কার্যকর ও নির্ভরযোগ্য করে তুলেছে।

​দীর্ঘ বিরতির পর আয়োজিত এবারের আইকাও অডিটে বেবিচক তার অর্জিত সক্ষমতার সর্বোচ্চ প্রতিফলন ঘটাবে বলে সংশ্লিষ্ট মহল দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে। নিরাপত্তা ব্যবস্থাপনার প্রতিটি স্তরে গৃহীত কাঠামোগত সংস্কার ও কঠোর বাস্তবায়নের ফলে আন্তর্জাতিক এই মূল্যায়নে বেবিচক পূর্বের সব প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করবে বলেই বিশ্বাস সকলের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝআকাশে কেবিনে ধোঁয়া, পোর্তোতে জরুরি অবতরণ ডেল্টার বোস্টনগা

1

আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ, ব্যয় হবে কয়েক বিলিয়ন ডলার

2

অভিযোগের পর বিমানের প্রকৌশল বিভাগে পদোন্নতি কার্যক্রম স্থগিত

3

দম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্

4

শাহজালালে গুলিভর্তি ব্যাগ: নিরাপত্তায় গাফিলতিতে কঠোর অবস্থান

5

রিয়াদ এয়ারের প্রথম এয়ারবাস A321neo তৈরি হচ্ছে, ডেলিভারি বছরে

6

আলজেরিয়ার আকাশসীমায় আমিরাতের উড়োজাহাজ নিষিদ্ধ

7

আগস্টে এশিয়া-প্যাসিফিক এয়ারলাইন্সে আন্তর্জাতিক যাত্রী কমেছে,

8

৮ আগস্ট থেকে কলম্বো রুটে দ্বিতীয় এ৩৫০ ফ্লাইট চালু করছে এমির

9

বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইট চালুর দাবি, যশোর-বরিশাল-চট্

10

বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য এয়ারলাইন্সগুলোর তালিকায় এমিরেটস

11

সৌদি আরবের বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ, ৬১ ফ্লাইট

12

এই সপ্তাহেই বেবিচকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, প্রায় ৯০০ পদে আবেদন

13

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে প্রতিযো

14

যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে বিমানের ফ্লাইট গ্রাউন্ডেড, আট

15

একই ফ্লাইটের ৫ যাত্রীর ব্যাগে বিদেশি মদ, শাহজালালে আটক ২৪ লি

16

তীব্র ঝড়ো আবহাওয়ায় তিউনিসিয়ায় নামতে পারেনি Turkish Airlines-

17

ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৩

18

রোমে আটকে বিমানের উড়োজাহাজ, মেরামতে ঢাকা থেকে গেল প্রকৌশলী দ

19

বেবিচকের প্রযুক্তি সহকারী (গ্রেড-১০) পদের আবেদন আপাতত স্থগিত

20