aviation
প্রকাশিত: 6 August 2026, 9:36:55 Pm
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী মিল্লাত

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা আরও জোরদার করতে বিমানবন্দর এলাকায় Anti Drone System স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

৬ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরে অনুষ্ঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (NCASC) প্রথম সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি।

প্রতিমন্ত্রী বলেন, “বিমানবন্দর এলাকায় ড্রোনের অনিয়ন্ত্রিত উড্ডয়ন নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠছে। এ ঝুঁকি মোকাবিলায় অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও বলেন, “প্রায় তিন বছর পর অনুষ্ঠিত এই সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার। নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যার চেয়েও বেশি স্ক্যানার ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম প্রস্তুত রাখতে হবে।”

তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, বিমানবন্দরের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের আইনের ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।

সভায় সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলা, গোয়েন্দা তথ্য বিনিময়, ICAO-এর নিরাপত্তা মানদণ্ড বাস্তবায়ন, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার এবং জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের নিরাপত্তা, Under Vehicle Scanning System (UVSS)-এর কার্যকারিতা বৃদ্ধি, Contingency ও Crisis Management ব্যবস্থার উন্নয়ন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং ল্যান্ডসাইড এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ, অবৈধ কার্যক্রম দমন ও যাত্রীসেবা উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ গ্রহণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারবার নিষেধ, তবু ভিড়; বাধা দিলেই হুমকি’, শাহজালালে বাড়ছে বি

1

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্ব

2

ইউএস-বাংলা এয়ারলাইন্সে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ, আবেদন শ

3

রিয়াদ এয়ারের প্রথম এয়ারবাস A321neo তৈরি হচ্ছে, ডেলিভারি বছরে

4

ইরানি ফ্লাইট বন্ধে সহযোগিতা করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর

5

বিমানবন্দরের আকাশপথে ঝুঁকি: উচ্চতা-সীমা লঙ্ঘন করে নির্মিত ৬৪

6

হাতিরঝিলে ১৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক হাফ ম্যারাথন, অংশ নেবেন

7

বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে ৫–৬ স্বজন: ভিড়, বিশৃঙ্খলা ও নির

8

শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্

9

প্রতিমন্ত্রী থেকে পূর্ণ বিমানমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান ম

10

শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ পেতে অপেক্

11

বিমানবন্দর ও এয়ারলাইন্সে চাকরির নামে প্রতারণা থেকে সতর্ক থাক

12

সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইটের ঘোষণা বিমানমন্ত্রীর

13

বেবিচকে সপ্তাহে একদিন অফিস করবেন বিমানমন্ত্রী, প্রশাসনিক কাজ

14

রানওয়ের শেষ প্রান্তে গিয়ে উড়ল ভিয়েতনাম এয়ারলাইনসের বোয়িং ৭৮৭

15

মাঝ আকাশে প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত ইনডিগোর উড়োজাহাজ, নি

16

পাকিস্তানে যাত্রা শুরু রিয়াদ এয়ারের, সপ্তাহে ৭ ফ্লাইট

17

বিমানের টিকিটে ৫০ শতাংশ ছাড় পাবেন জুলাইযোদ্ধারা

18

শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছ

19

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

20