aviation
প্রকাশিত: 23 July 2026, 1:38:30 Pm
অনলাইন সংস্করণ

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, ২২ জুলাই থেকে চালু ই-রিটার্ন সেবা

২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২২ জুলাই) থেকে ই-রিটার্ন সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর থেকে করদাতাদের মধ্যে এর গ্রহণযোগ্যতা ধারাবাহিকভাবে বেড়েছে। সর্বশেষ ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা সফলভাবে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন, যা ডিজিটাল করসেবার প্রতি জনগণের আস্থা বৃদ্ধির প্রতিফলন।

নতুন নির্দেশনা অনুযায়ী, সাধারণ ব্যক্তিশ্রেণির সব করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধিরা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা চাইলে কাগজে (পেপার) রিটার্ন দাখিল করতে পারবেন।

এছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত কারিগরি জটিলতার কারণে কোনো সাধারণ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।

এনবিআর জানিয়েছে, www.etaxnbr.gov.bd পোর্টালের মাধ্যমে করদাতারা ঘরে বসেই ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে সঠিক তথ্য দিয়ে অনলাইনে রিটার্ন জমা দিলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা যাবে।

ই-রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালে এনবিআরের কল সেন্টার ০৯৬৪৩৭১৭১৭১-এ যোগাযোগের পাশাপাশি অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমেও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে, ২০২৬-২০২৭ করবর্ষ থেকে সময়মতো রিটার্ন দাখিলে নতুন প্রণোদনাও ঘোষণা করেছে এনবিআর। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতারা নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ পর্যন্ত কর রেয়াত পাবেন, যার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।

অন্যদিকে, সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এ প্রণোদনা প্রযোজ্য হবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই আয়কর রিটার্ন দাখিলের জন্য করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানের ৯ পদে লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

1

বেবিচকে ১৪তম থেকে ২০তম গ্রেডের অপেক্ষমাণ তালিকার ফল প্রকাশ,

2

১৩ নভেম্বর থেকে ঢাকা–চেন্নাই রুটে সপ্তাহে ৫ ফ্লাইট চালাবে ইউ

3

থাইল্যান্ড ভ্রমণে বাড়তে পারে খরচ, নতুন তিন ধরনের ফি ও কর মিল

4

যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান, ইজেক্ট করে

5

একই ফ্লাইটের ৫ যাত্রীর ব্যাগে বিদেশি মদ, শাহজালালে আটক ২৪ লি

6

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের ফ্লাইট বাতিল করল ইউ

7

AirAsia-এর অর্থসংকটে সরকারি সহায়তা নিয়ে আলোচনা

8

তৃতীয় টার্মিনাল পরিচালনায় চূড়ান্ত নেগোশিয়েশন শুরু আজ, আলোচনা

9

বিটিটিএফ ২০২৬-এর প্লাটিনাম স্পনসর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর

10

২১ নতুন বোয়িংয়ে ইতিহাস গড়তে যাচ্ছে ইউএস-বাংলা, বিনিয়োগ ১৪ হা

11

রাতে হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী, বাড়ছে

12

৮০ লাখ সক্ষমতায় ১ কোটি ২৬ লাখ যাত্রী, শাহজালালের চাপ কমাতে ১

13

বিনিয়োগ ও যাত্রীবান্ধব বেসামরিক বিমান চলাচল বিধিমালা প্রণয়নে

14

২০২৭ সালে বাণিজ্যিক উড়াল দিতে পারে ইরানের দেশীয় কার্গো বিমান

15

অগ্নিকাণ্ডের আতঙ্ক, ১০৯ আরোহী নিয়ে দিল্লিগামী ফ্লাইটের জরুরি

16

১৪০তম ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য বিশেষ ভিসা সু

17

NCASC-এর ১৪তম সভা অনুষ্ঠিত, আসন্ন ICAO Audit সামনে রেখে এভিয়

18

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ১৬ কেজি স্বর্ণ জব্দ

19

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সির তাল

20