aviation
প্রকাশিত: 26 October 2026, 1:50:56 Pm
অনলাইন সংস্করণ

ঢাকায় শুরু হলো ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার

এভিয়েশন বার্তা ডেস্ক

প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

​বিমান চলাচলের নিরাপত্তা জোরদার, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং ভবিষ্যৎ-উপযোগী নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় নিয়ে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী '৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার-২০২৬'।

​সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

​বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ বছরের সেমিনারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘প্রযুক্তি, প্রশিক্ষণ ও দলগত কার্যক্রম: ভবিষ্যৎ উপযোগী নিরাপত্তাবোধ গড়ে তোলা’।

​উদ্বোধনী বক্তব্যে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, বিমান চলাচল খাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি একদিকে যেমন নতুন দিগন্তের উন্মোচন করছে, অন্যদিকে নিরাপত্তার ক্ষেত্রেও নিত্যনতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এসব ঝুঁকি মোকাবিলা করে নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করতে উন্নত প্রযুক্তির সঠিক প্রয়োগ, নিবিড় প্রশিক্ষণ, দক্ষ জনবল, কার্যকর নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে নিবিড় সমন্বয় অপরিহার্য।

​আন্তর্জাতিক এই প্ল্যাটফর্ম বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা (বেস্ট প্র্যাকটিস) বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি ফ্লাইট সেফটি ব্যবস্থাকে যুগোপযোগী করতে প্রযুক্তি, প্রশিক্ষণ ও সমন্বিত দলগত প্রচেষ্টার ওপর জোর দেন।

​উদ্বোধনী পর্বে ব্রাজিল, চীন, মিসর, ইন্দোনেশিয়া, ইতালি, জর্ডান, মরক্কো, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, কুয়েত, রাশিয়া, সুদান, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়সহ বিশ্বের বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া প্রথমবারের মতো মালয়েশিয়া, নেপাল ও শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করছেন।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, এয়ারলাইন্স প্রতিনিধি, ফ্লাইং একাডেমি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা।

​তিন দিনের বিভিন্ন টেকনিক্যাল সেশনে প্রযুক্তিগত অগ্রগতি, মানবিক উপাদান (হিউম্যান ফ্যাক্টর্স), সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম এবং মানব-প্রযুক্তির ভারসাম্যপূর্ণ ব্যবহারের নানা দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ অক্টোবর এ সেমিনার সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ ক

1

মাউন্ট এটনার ছাইয়ে টানা পাঁচ দিন বন্ধ ইতালির কাতানিয়া বিমানব

2

উড়োজাহাজে যাত্রীদের মারামারি বাড়ছে, ‘Unruly Passenger’ ঠেকাত

3

জুরিখে অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ, এয়ার ইন্ডিয়ার ফার্স্ট অফিস

4

বিমান ও বোয়িংয়ের মধ্যে ১১টি নতুন উড়োজাহাজ সংগ্রহে সম্পূরক চু

5

বেবিচকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদসংখ্যা প্রায় ৯০০; আবেদ

6

ঢাকা বিমানবন্দরে তিন অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণালংকারসহ ৭ জন আ

7

থাইল্যান্ড ভ্রমণে বাড়তে পারে খরচ, নতুন তিন ধরনের ফি ও কর মিল

8

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, নিরাপদে সরানো

9

বৈশ্বিক এভিয়েশনের দুই স্তম্ভ: আইকাও ও আইয়াটার কাজের পরিধি ও

10

ঘটনা ঘটলেই সব দোষ বিমানবন্দর কর্তৃপক্ষের? যাত্রী গ্রহণে এসে

11

শাহজালালে প্রায় ৩৯৮ গ্রাম স্বর্ণালংকার, মোবাইল ও ল্যাপটপসহ ত

12

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় আগ্রহী যুক্তরাষ্ট্রের স

13

বিমানের প্রকৌশলীদের লাইসেন্স ভাতা ২০ হাজার থেকে ৫০ হাজার করা

14

শাহজালালে ধারাবাহিক অভিযানে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য আ

15

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

16

৭ অক্টোবর এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তির পথে বিমান, বহর

17

ইসরায়েলে প্রশিক্ষণ ফ্লাইটে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ১

18

এমিরেটসের ফ্লাইটে ছাদ থেকে ঝরল পানি, কম্বল দিয়ে বাঁচার চেষ্ট

19

ভারতে পাইলটদের বছরে একবার র‌্যান্ডম ডোপ টেস্ট চালুর উদ্যোগ

20