aviation
প্রকাশিত: 5 October 2026, 2:37:42 Pm
অনলাইন সংস্করণ

২০২৫ সালের বিমানবন্দরের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২০২৫ সালের একটি পুরোনো ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ের ঘটনা হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। পুরোনো ঘটনাকে নতুন ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে এ ধরনের প্রচারণা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং জনমনে ভুল ধারণা তৈরির শামিল।

প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওতে যে ঘটনা দেখানো হয়েছে, সেটি ২০২৫ সালের ঘটনা এবং বর্তমান সরকারের সময়ের ঘটনা নয়। অথচ ঘটনার প্রকৃত সময় ও প্রেক্ষাপট উল্লেখ না করে ভিডিওটি সাম্প্রতিক ঘটনার মতো করে প্রচার করা হচ্ছে।

লক্ষ্য করা যাচ্ছে, একটি মহল পুরোনো ও ভিন্ন সময়ের ঘটনাকে বর্তমান সময়ের সঙ্গে সম্পৃক্ত করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বর্তমান সরকার এবং দেশের বিমানবন্দর ব্যবস্থাপনার ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। একই সঙ্গে এ ধরনের প্রচারণার মাধ্যমে রাজনৈতিকভাবেও সরকার ও বিএনপিকে নেতিবাচকভাবে উপস্থাপনের অপচেষ্টা করা হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে।

বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল রাষ্ট্রীয় স্থাপনা। এর নিরাপত্তা, যাত্রীসেবা কিংবা ব্যবস্থাপনা নিয়ে কোনো ছবি, ভিডিও বা তথ্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রত্যাশিত। পুরোনো কোনো ঘটনার ভিডিওর সময় ও প্রেক্ষাপট গোপন রেখে সেটিকে বর্তমান সময়ের ঘটনা হিসেবে উপস্থাপন করলে সাধারণ মানুষের মধ্যে অপ্রয়োজনীয় উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিমানবন্দর এবং বেসামরিক বিমান চলাচল খাতের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

সংশ্লিষ্ট সকল গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং কনটেন্ট প্রকাশকারীদের প্রতি অনুরোধ—বিমানবন্দরসংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রচারের আগে এর তারিখ, উৎস, স্থান ও প্রকৃত প্রেক্ষাপট যথাযথভাবে যাচাই করুন। পুরোনো ঘটনাকে নতুন হিসেবে কিংবা ভিন্ন প্রেক্ষাপটের ঘটনাকে বর্তমান পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত করে প্রচার করা থেকে বিরত থাকুন।

একই সঙ্গে সাধারণ জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো বিমানবন্দরসংক্রান্ত তথ্য দেখে তাৎক্ষণিকভাবে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ও যাচাইকৃত তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।

দেশের বিমানবন্দর ও বেসামরিক বিমান চলাচল খাতের নিরাপত্তা এবং সুনাম রক্ষা আমাদের সবার দায়িত্ব। রাজনৈতিক উদ্দেশ্য, ব্যক্তিস্বার্থ কিংবা অন্য কোনো উদ্দেশ্যে পুরোনো ঘটনাকে নতুন হিসেবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।

সত্য ও যাচাইকৃত তথ্য প্রচারের মাধ্যমে দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে।

সূত্র: রিউমার স্ক্যানার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রানওয়ে নিরাপত্তায় ৯ কোটি টাকায় আধুনিক সুইপার কিনছে বেবিচক

1

সপ্তাহে ৩৬৬ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ভিয়েতনামের লং থান বি

2

ভবিষ্যতের ‘ব্লেন্ডেড-উইং’ উড়োজাহাজ কিনতে যাচ্ছে গালফ এয়ার

3

তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে ১ কোটি ২০ লাখ যাত্রী পরিবহনের

4

যশোর বিমানবন্দরে আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবস প

5

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, উল্লেখযোগ্যসংখ্যক বা

6

১৯৬০ থেকে ১৫০ কোটি যাত্রী সামলেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্

7

বেবিচকে বড় নিয়োগের সম্ভাবনা, আসতে পারে প্রায় ৯০০ পদের সার্কু

8

তৃতীয় টার্মিনাল পরিচালনায় চূড়ান্ত নেগোশিয়েশন শুরু আজ, আলোচনা

9

নিরাপত্তায় বদলে যাচ্ছে শাহজালাল, নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা

10

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে প্রতিযো

11

বিমানে Power Bank নেওয়ার নিয়ম কী? যাত্রার আগে জেনে নিন নতুন

12

মিউনিখে রানওয়ে ছাড়িয়ে যাওয়া Vietnam Airlines-এর 787-এ টেকঅফে

13

শক্তিশালী ভূমিকম্পে কলম্বিয়ার একাধিক বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

14

প্রথমবার আকাশে উড়ল Airbus A350F, শুরু হলো নয় মাসের ফ্লাইট পর

15

ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে দ্রুত চালুর পথে কারাকাসের সিমন বলিভ

16

হায়াত প্লেস ঢাকা উত্তরায় ১০ দিনের সি-ফুড উৎসব শুরু ৬ আগস্ট

17

কার্গো সংকট কাটাতে শাহজালালে এআই ব্যবহারের উদ্যোগ, হচ্ছে নতু

18

বিমান ও বোয়িংয়ের মধ্যে ১১টি নতুন উড়োজাহাজ সংগ্রহে সম্পূরক চু

19

ঢাকা–ইস্তাম্বুল রুটে আরও ফ্লাইট চায় তুরস্ক, চট্টগ্রাম-সিলেট

20