aviation
প্রকাশিত: 8 October 2026, 6:17:58 Am
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীসেবায় নতুন উদ্যোগ, ট্রলি ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম

এভিয়েশন বার্তা ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান আরও উন্নত ও যাত্রীদের চলাচল স্বাচ্ছন্দ্যময় করতে ট্রলি ব্যবস্থাপনায় একাধিক ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন বিমানবন্দর থেকে ২০০টি ট্রলি এনে বহরে যুক্ত করা হয়েছে। পাশাপাশি অর্ধশতাধিক ট্রলি মেরামত করে পুনরায় ব্যবহার উপযোগী করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের এসব পদক্ষেপের লক্ষ্য যাত্রীদের জন্য পর্যাপ্ত ট্রলির সহজলভ্যতা নিশ্চিত করা, লাগেজ পরিবহন আরও সুবিধাজনক করা এবং সামগ্রিক যাত্রীসেবায় গতিশীলতা আনা।

যাত্রীদের সুবিধায় ট্রলি ব্যবস্থাপনায় সমন্বয় বৃদ্ধি

বিমানবন্দরে যাত্রীদের চাপ ও ফ্লাইটের সময়সূচি বিবেচনায় ট্রলি সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করা হয়েছে। বিশেষ করে ব্যস্ত সময়ে যাত্রীদের চাহিদা পূরণে আগাম পর্যাপ্ত ট্রলি প্রস্তুত ও মজুত রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই সঙ্গে ট্রলিম্যানদের নির্ধারিত রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন নিশ্চিত করা হয়েছে। রাতে রানওয়ে রক্ষণাবেক্ষণের কারণে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকার সময়সূচির সঙ্গে সমন্বয় করে সকালের শিফটে ট্রলি ব্যবস্থাপনার কার্যক্রম বাড়ানো হয়েছে।

এতে যাত্রীদের প্রয়োজন অনুযায়ী দ্রুত ট্রলি সরবরাহ এবং বিমানবন্দরের বিভিন্ন এলাকায় ট্রলির সুষম বণ্টন নিশ্চিত করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও নিয়মিত তদারকি

ট্রলির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ট্রলির অপব্যবহার প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হোয়াটসঅ্যাপভিত্তিক সমন্বয় ব্যবস্থা চালু রাখা হয়েছে। এর মাধ্যমে ট্রলির চাহিদা, সরবরাহ ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে দ্রুত যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।

নতুন ট্রলি সংগ্রহের উদ্যোগ চলমান

যাত্রীসেবার মান আরও উন্নত করতে নতুন ট্রলি কেনার কার্যক্রমও চলমান রয়েছে। নতুন ট্রলি বহরে যুক্ত হলে বিমানবন্দরের ট্রলি সরবরাহ সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রতিদিন বিপুলসংখ্যক দেশি-বিদেশি যাত্রীকে সেবা দিয়ে থাকে। এসব যাত্রীর জন্য সহজলভ্য ট্রলি, সুশৃঙ্খল লাগেজ পরিবহন এবং দ্রুত সেবা নিশ্চিত করা বিমানবন্দরের সামগ্রিক যাত্রী অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ অংশ।

কর্তৃপক্ষের চলমান উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের চলাচল আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও সুশৃঙ্খল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সূত্র: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সরবরাহ করা তথ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সপ্তাহেই বেবিচকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, প্রায় ৯০০ পদে আবেদন

1

ল্যান্ডিং গিয়ারে কারিগরি ত্রুটি, নিরাপদে ঢাকায় অবতরণ বিমানের

2

পুনরায় চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাস

3

বোয়িং ৭৩৭ ম্যাক্সের সফটওয়্যারে ত্রুটি, অবতরণের বিশেষ পরিস্

4

বিমানের বহরে আরও ২১ উড়োজাহাজ যুক্ত করার প্রস্তুতি

5

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শু

6

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমানবন্দরে প্রায়োরিটি সেবা, বিমা

7

স্বাধীনতা দিবসে কাতার এয়ারওয়েজের টিকিটে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়

8

বৈরী আবহাওয়ায় পর্যটকশূন্য কক্সবাজার-কুয়াকাটা, শত কোটি টাকার

9

শাহ আমানতে এক ফ্লাইটেই ১,৮০২ কার্টন সিগারেট ও ১৩ আইফোন জব্দ

10

সৈয়দপুর বিমানবন্দরে ‘এভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ পালিত

11

২০২৭ সালের হজে বিমান ভাড়া কমল প্রায় ২৫ হাজার টাকা, ঘোষণা হলো

12

নীতিমালা উপেক্ষায় ঝুঁকিতে আকাশপথ

13

ইউরোপের সঙ্গে বিমান চলাচলে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ, বহর

14

ফ্লাইটে দুই যাত্রীর হুমকি, সহযাত্রীদের হাতে আটক

15

ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে দ্রুত চালুর পথে কারাকাসের সিমন বলিভ

16

প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তিন বিমানবন্দর উন্নয়ন প্রকল্প

17

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবাসিক এলাকায় বিজনেস জেট বিধ্বস্ত,

18

রিয়াদ বিমানবন্দরে হামলায় সৌদিয়ার পাইলটসহ নিহত ৩, ক্ষতিগ্রস্ত

19

শাহজালালে তিন আন্তর্জাতিক ফ্লাইটে ২২৩ কার্টন সিগারেট, ৪৪ ভেপ

20