aviation
প্রকাশিত: 12 August 2026, 3:53:35 Am
অনলাইন সংস্করণ

থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি, স্ক্যানার ও দক্ষ জনবল নিয়ে প্রশ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি চললেও কাস্টমসের স্ক্যানার সংগ্রহ ও দক্ষ জনবল নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি চালুর লক্ষ্য সামনে রেখে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তৃতীয় টার্মিনালে কাস্টমস কার্যক্রমের জন্য ১৬টি ব্যাগেজ এক্স-রে স্ক্যানার ও চারটি কার্গো স্ক্যানার প্রয়োজন। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ২০টি নতুন স্ক্যানার কেনার উদ্যোগ নেওয়া হলেও দরপত্র প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে সম্প্রতি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বৈঠকও হয়েছে। দরপত্রের কিছু শর্ত নিয়ে অস্পষ্টতা থাকায় সংশ্লিষ্টরা সিপিটিইউর মতামত চেয়েছেন।

এদিকে পুরনো টার্মিনালে ব্যবহৃত স্ক্যানারগুলো তৃতীয় টার্মিনালে স্থানান্তরের বিষয়টিও সহজ নয়। সেগুলো সরানো হলে বর্তমানে চালু থাকা টার্মিনালের কাস্টমস ও কার্গো কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নতুন প্রযুক্তির স্ক্যানার পরিচালনায় প্রশিক্ষিত ও সনদপ্রাপ্ত অপারেটর নিশ্চিত করার বিষয়টিকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তৃতীয় টার্মিনালে ইতোমধ্যে ৪০টি কেবিন এক্স-রে মেশিন, ১১টি বডি স্ক্যানার, ১২টি বোর্ডিং ব্রিজ, ১৬টি কনভেয়ার বেল্ট ও ১১৫টি চেক-ইন কাউন্টারসহ আধুনিক অবকাঠামো স্থাপন করা হয়েছে। রয়েছে ৩৭টি উড়োজাহাজ রাখার বিশাল এপ্রোন ও ১ হাজার ২৩০টি গাড়ির পার্কিং সুবিধা।

অন্যদিকে টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির বিষয়েও আলোচনা চলছে। রাজস্ব বণ্টন ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাঠামো নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে নির্ধারিত সময়ে তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু করতে প্রয়োজনীয় স্ক্যানার সংগ্রহ, দক্ষ জনবল প্রস্তুত এবং পরিচালন কাঠামো চূড়ান্ত করাই এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দশক পর আবার আলোচনায় খানজাহান আলী বিমানবন্দর, আগ্রহ চীন ও

1

কলকাতা বিমানবন্দরের এটিসি ভবনে আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক

2

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবাসিক এলাকায় বিজনেস জেট বিধ্বস্ত,

3

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন সিদ্ধান্ত, একসঙ্গে মিলবে

4

১৮০ দিনে পর্যটন খাতে সরকারের একগুচ্ছ উদ্যোগ, গুরুত্ব পাচ্ছে

5

প্রায় ৮ বছর পর সিলেটে বিদেশি এয়ারলাইন্স, মাস্কাট রুটে সালামএ

6

শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে মানবপাচারের অভিযোগ, তদন্তে এ

7

হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অগ্রগতি, তিন ধাপ এগিয়ে ৯৭তম

8

যাত্রীদের স্বস্তিতে শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস,

9

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্

10

একসময় ঢাকা-রাজশাহী-ঈশ্বরদী রুটে উড়ত বিমানের ৭০ আসনের ATP, ২০

11

শাহজালালে প্রায় ৩৯৮ গ্রাম স্বর্ণালংকার, মোবাইল ও ল্যাপটপসহ ত

12

অক্টোবরে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানম

13

ঢাকা–রিয়াদ রুটে বিমানের দুই ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন

14

ইউএস-বাংলার হজ ফ্লাইটে আগ্রহ, ৯৮ হাজার টাকা নেট ভাড়ার প্রস্ত

15

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে বেবিচকের প্রস্তুতি

16

ঢাকা-সিউল সরাসরি ফ্লাইটের উদ্যোগ, সপ্তাহে ৫৬টি যাত্রী ও কার্

17

থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি, স্ক্যানার ও দক্ষ জনবল নিয়ে

18

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

19

১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা–রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করল বিম

20