aviation
প্রকাশিত: 15 October 2026, 1:01:14 Pm
অনলাইন সংস্করণ

১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

এভিয়েশন বার্তা ডেস্ক

সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান হামলার পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী বিমানের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এসব ফ্লাইট পুনরায় চালু এবং পরবর্তী যাত্রার সময়সূচি সম্পর্কে যথাসময়ে হালনাগাদ তথ্য জানাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহারের পরামর্শ

ফ্লাইট স্থগিত থাকায় জরুরি প্রয়োজনে সৌদি আরবগামী ও বাংলাদেশে ফিরতে ইচ্ছুক যাত্রীদের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে মদিনা রুটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের পরিবর্তে অধিক আসনবিশিষ্ট বোয়িং ৭৭৭ উড়োজাহাজ সংযোজন করা হয়েছে। এর ফলে এ রুটের প্রতিটি ফ্লাইটে অতিরিক্ত ১৪৮টি আসন পাওয়া যাবে।

জেদ্দা রুটে বাড়ছে তিনটি ফ্লাইট

বিকল্প পথে যাত্রী পরিবহনের সুবিধার্থে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট স্থগিতের কারণে ভোগান্তিতে পড়া যাত্রীদের জন্য বিকল্প ভ্রমণের সুযোগ তৈরি হবে।

এদিকে টিকিট, ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ১৫ অক্টোবর ২০২৬।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবাসিক এলাকায় বিজনেস জেট বিধ্বস্ত,

1

শাহজালাল বিমানবন্দরে ৯.৩৩ কেজি স্বর্ণের বার উদ্ধার, মূল্য প্

2

বেনামি অভিযোগে ব্যবস্থা নয়, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে তদ

3

বিমানবন্দরের আকাশে ড্রোন কতটা বিপজ্জনক? বিশ্বজুড়ে ফ্লাইট বন্

4

বিমানবন্দরে এআই নজরদারি, ছবি দিয়েই শনাক্ত হবে অপরাধী

5

শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও প্রয়োজন ৯০২ কোটি টাকা, যেসব

6

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

7

ICAO-এর ৬১তম DGCA সম্মেলনে অংশ নিলেন বেবিচক চেয়ারম্যান, সঙ্গ

8

নীতিমালা উপেক্ষায় ঝুঁকিতে আকাশপথ

9

খালেদা জিয়ার হাত ধরে যাত্রা, তিন দশকেও চালু হয়নি খানজাহান আল

10

থার্ড টার্মিনাল প্রকল্পে অনুমোদনের বাইরে কোনো ব্যয় হয়নি: বেব

11

পর্যটন খাত বদলে দিতে ২০ বছরের মহাপরিকল্পনা, চিহ্নিত ১,৪৯৮ পর

12

ঢাকা–ইস্তাম্বুল রুটে আরও ফ্লাইট চায় তুরস্ক, চট্টগ্রাম-সিলেট

13

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) পদ

14

বোয়িং ৭৪৭ থেকে ফ্লাইট বন্ধ: যেভাবে হারিয়ে গেল দেশের প্রথম বে

15

সৌদি আরবের বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ, ৬১ ফ্লাইট

16

২০২৭ সালের হজে বিমান ভাড়া কমল প্রায় ২৫ হাজার টাকা, ঘোষণা হলো

17

শাহজালাল বিমানবন্দরে ৫ কেজির বেশি কুশসহ দুই ভারতীয় নাগরিক গ্

18

রিও ডি জেনেইরোতে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

19

বেহালা বিমানবন্দর পুনরুজ্জীবনের উদ্যোগ, আঞ্চলিক ফ্লাইট চালুর

20