বাংলাদেশ বিমান বাহিনীতে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে উইং কমান্ডার আশরাফ উদ্দিন, পিএসসি, জিডি (পি)-কে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক (এভসেক) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক (এভসেক) হিসেবে দায়িত্ব পালনরত উইং কমান্ডার জাকারিয়া মাহবুব, পিএসসি, জিডি (পি)-কে বাংলাদেশ বিমান বাহিনী থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে প্রেষণে ন্যস্ত করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক (এভসেক) পদটি বিমানবন্দরের সামগ্রিক এভিয়েশন নিরাপত্তা, আন্তর্জাতিক নিরাপত্তা মান বাস্তবায়ন এবং নিরাপত্তা কার্যক্রমের সমন্বয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদ।
মন্তব্য করুন