aviation
প্রকাশিত: 24 October 2026, 11:43:12 Pm
অনলাইন সংস্করণ

সৌদি আরবের বিমানবন্দরে অচলাবস্থা: ১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

এভিয়েশন বার্তা ডেস্ক

​সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ ও পরিচালন সংকটের কারণে বাংলাদেশ সংশ্লিষ্ট ১৪৪টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২২ হাজার ২১ জন যাত্রী চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মুখে পড়েছেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাতিল ও শিডিউল বিপর্যয়ে পড়া ফ্লাইটের মধ্যে ৬৭টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট কানেক্টিং ফ্লাইট রয়েছে। মধ্যপ্রাচ্যের উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি ও সৌদি বিমানবন্দর কর্তৃপক্ষের অপারেশনাল কড়াকড়ির ফলে এই অচলাবস্থা তৈরি হয়েছে।

​সরাসরি ফ্লাইট বিপর্যয়:

সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ বিমান। এ পর্যন্ত বিমানের মোট ২৮টি ফ্লাইট ব্যাহত হয়েছে। এছাড়া সাউদিয়া এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি সরাসরি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

​ট্রানজিট ফ্লাইটের প্রভাব:

বিভিন্ন দেশের ট্রানজিট রুটের ফ্লাইটগুলোতেও বড় ধরনের ধাক্কা লেগেছে। এর মধ্যে সর্বোচ্চ ৩০টি ফ্লাইট নিয়ে শীর্ষে রয়েছে ভারতীয় বাজেট এয়ারলাইন ইন্ডিগো। অন্যান্য এয়ারলাইন্সের মধ্যে এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাই ও এয়ার ইন্ডিয়ার ৮টি করে, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট ব্যাহত হয়েছে।

​ফ্লাইট বাতিল ও দীর্ঘ বিলম্বের কারণে বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি প্রবাসী শ্রমিক, ওমরাহ যাত্রী এবং দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরা বিমানবন্দরগুলোতে নিদারুণ ভোগান্তির শিকার হচ্ছেন। এয়ারলাইন্সগুলো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি যাত্রীদের বিকল্প ব্যবস্থা ও শিডিউল পুনর্বিন্যাসের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

​সূত্র: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

1

জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: পর্যটনমন

2

বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর, কফিল বদলালেও নবায়ন হবে আকা

3

বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা জোরদারে বেবিচকের ১৫ কর্মীর বিশেষ

4

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, নিরাপদে সরানো

5

রাতে হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী, বাড়ছে

6

প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর এলাকায় বাড়ছে নজরদারি, ১০০ স

7

আজ থেকে শুরু বেবিচকের ৮৯০ পদে আবেদন, চলবে ১৬ আগস্ট পর্যন্ত

8

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বড় নিয়োগ, ১৩ পদে নেওয়া হবে ২৩৪ জন

9

রিয়াদ বিমানবন্দর বন্ধে ২৮ ফ্লাইট ক্ষতিগ্রস্ত, ভোগান্তিতে ৪ হ

10

হজ নিবন্ধনে ধীরগতি, কোটা হারানোর শঙ্কা; নতুন সৌদি চুক্তিতে স

11

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের ১০ লাখ

12

যাত্রীর মৃত্যুতে মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট

13

ডিসেম্বরে চালুর লক্ষ্যে থার্ড টার্মিনালের প্রস্তুতি জোরদার,

14

চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগেজে প্রায় ৬ লাখ

15

শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান তদন্তে তিন সদস্যের কম

16

ব্রাজিলের দেশীয় ফল থেকে জেট জ্বালানি উৎপাদনে ৩ বিলিয়ন ডলার ব

17

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আসছে দ্বিতীয় অপারেটর

18

বিদেশি এয়ারলাইনের টিকিট কেনা আরও সহজ, আন্তর্জাতিক কার্ড ব্যব

19

শাহজালালের আয়েই টিকে আছে দেশের অধিকাংশ বিমানবন্দর, বছরে রাজস

20