aviation
প্রকাশিত: 31 August 2026, 11:18:07 Pm
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স (Operation & Maintenance) কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাপানি প্রতিষ্ঠান Sub Working Group আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বেলা ২টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরে তাদের প্রস্তাব দাখিল করে।

জাপানি প্রতিষ্ঠান Sub Working Group-এর পক্ষ থেকে মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি-এর নিকট প্রস্তাবটি জমা দেন। এ সময় বেবিচকের অন্যান্য সদস্য এবং জাপানি প্রতিনিধি দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তাব দাখিলের সময় জাপানি প্রতিষ্ঠান কর্তৃক কারিগরি (Technical) ও আর্থিক (Financial) প্রস্তাবসংবলিত পৃথক ডকুমেন্ট জমা দেওয়া হয়। দাখিলকৃত প্রস্তাবসমূহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক গঠিত RFP Evaluation Committee-এর মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া ও পদ্ধতি অনুসরণ করে মূল্যায়ন করা হবে।

উক্ত মূল্যায়ন কমিটিতে বেবিচকের সদস্য (প্রশাসন), সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ রয়েছেন।

মূল্যায়ন কার্যক্রমের প্রথম ধাপে কারিগরি প্রস্তাব (Technical Proposal) এবং পরবর্তী ধাপে আর্থিক প্রস্তাব (Financial Proposal) মূল্যায়ন করা হবে। মূল্যায়ন শেষে প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতা (Negotiation) কার্যক্রম সম্পন্ন করা হবে। সফলভাবে Negotiation সম্পন্ন হওয়ার পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চুক্তির তারিখ চূড়ান্ত করা হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের বিমান খাতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা এবং দক্ষ অপারেশনাল ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাতকে আরও শক্তিশালী ও বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, লালমনিরহাট

1

রিয়াদ বিমানবন্দর বন্ধে ৯টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত, ভোগান্তির মুখ

2

নোজ ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, ৮২ আরোহী নিয়ে নিরাপদে অবতরণ বিম

3

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত

4

লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৪০ বাংলাদেশি

5

হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অগ্রগতি, তিন ধাপ এগিয়ে ৯৭তম

6

উড়োজাহাজ সংকট কাটাতে বড় বহর সম্প্রসারণে বিমান, বোয়িংয়ের পর এ

7

শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি সরাসরি দেখবেন যাত্রীরা,

8

পর্যটন খাত বদলে দিতে ২০ বছরের মহাপরিকল্পনা, চিহ্নিত ১,৪৯৮ পর

9

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট কাউন্টারের নতুন সময়সূচি, সে

10

জার্সি বিমানবন্দরে বহাল থাকছে হ্যান্ড লাগেজে ১০০ মিলিলিটার ত

11

৩৪ দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন

12

মধ্যপ্রাচ্যে বিমান চলাচল বিঘ্নে চাপে মালদ্বীপ, শ্রীলঙ্কা ও স

13

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় আগ্রহী যুক্তরাষ্ট্রের স

14

নভেম্বরের প্রথম সপ্তাহে বেবিচকের নিয়োগ পরীক্ষা, ওএমআর কার্যক

15

যাত্রীদের স্বস্তিতে শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস,

16

শাহজালালে ইমিগ্রেশন সার্ভারে ত্রুটি, আধাঘণ্টা বন্ধ ছিল কার্য

17

শাহজালাল বিমানবন্দরে অনিয়ন্ত্রিত যান চলাচলের অভিযোগ নাকচ, বি

18

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে গড়ে তুলতে সমন্বিত মাস্টা

19

ভবিষ্যতের ‘ব্লেন্ডেড-উইং’ উড়োজাহাজ কিনতে যাচ্ছে গালফ এয়ার

20