aviation
প্রকাশিত: 9 October 2026, 10:56:03 Pm
অনলাইন সংস্করণ

শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও প্রয়োজন ৯০২ কোটি টাকা, যেসব খাতে হবে ব্যয়

এভিয়েশন বার্তা ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল চালুসহ প্রকল্পের অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এই অতিরিক্ত অর্থ মূলত টার্মিনালের রক্ষণাবেক্ষণ, নির্মাণকাজের সুপারভিশন এবং বিভিন্ন ভেরিয়েশন কাজে ব্যয় হবে।

‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (১ম পর্যায়) (২য় সংশোধিত)’-এর প্রস্তাবিত তৃতীয় সংশোধিত ডিপিপিতে (DPP) এই ৯০২ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

ব্যয়ের বিভাজন অনুযায়ী, সবচেয়ে বেশি ৬৬৭ কোটি টাকা রাখা হয়েছে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত ৩০ মাসের মেইনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণ ব্যয়ের জন্য।

এ ছাড়া ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত নির্মাণকাজের সুপারভিশনসংক্রান্ত পরামর্শক সেবা ফি বাবদ আরও ৩০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

বাকি ২০২ কোটি টাকা রাখা হয়েছে বিভিন্ন ভেরিয়েশন কাজের জন্য। এর মধ্যে রয়েছে টেকিং ওভার সার্টিফিকেটের (TOC) পরবর্তী ইন্স্যুরেন্স, ফিক্সড গ্যাংওয়ের ভেরিয়েশন, দরজা ও জানালাসংক্রান্ত পরিবর্তন, সেফটি একাডেমি স্থাপন ও পরিচালনা, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের সিস্টেম পরিবর্তন এবং আইটি ইক্যুইপমেন্ট পরিবর্তনজনিত কাজ।

এ ছাড়া রেডিও কমিউনিকেশন সিস্টেমের ব্যান্ড ভিএইচএফ (VHF) থেকে ইউএইচএফে (UHF) পরিবর্তনসহ আরও কিছু কাজও এই ভেরিয়েশন ব্যয়ের আওতায় রয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত তৃতীয় টার্মিনাল চালুর নামে বিগত সরকার একটি ভবন উদ্বোধন করেছিল। কিন্তু এর অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ অনেক কাজ সম্পন্ন হয়নি। টার্মিনালটি চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন হবে।

প্রস্তাবিত তৃতীয় সংশোধিত ডিপিপির ব্যয় বিভাজন অনুযায়ী, এই অর্থের বড় অংশই নতুন করে টার্মিনাল নির্মাণে নয়; বরং ৩০ মাসের মেইনটেন্যান্স, নির্মাণকাজ তদারকির পরামর্শক সেবা এবং বিভিন্ন ভেরিয়েশন কাজে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

সূত্র: বেবিচক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট ফের চালু করবে এয়ার ইন্

1

শাহজালালে এখনো ম্যানুয়াল তল্লাশি, বেল্ট-জুতা খুলে শরীর স্পর্

2

মাঝ আকাশে ২৮ হাজার ফুট দ্রুত নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের ফ্

3

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দ

4

বাংলাদেশ-সৌদি বিমান যোগাযোগে নতুন মাইলফলক, এভিয়েশন কূটনীতিতে

5

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

6

সক্ষমতা ৮০ লাখ, যাত্রী ১ কোটি ২৬ লাখের বেশি—চাপ সামলেও সচল শ

7

সৌদি আরবের বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ, ১০০ ফ্লাই

8

মাঝআকাশে যাত্রী গুরুতর অসুস্থ, লন্ডনগামী এমিরেটসের ফ্লাইটের

9

আকাশে দরজায় ত্রুটি: ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি

10

তিন দশক পর আবার আলোচনায় খানজাহান আলী বিমানবন্দর, আগ্রহ চীন ও

11

রিয়াদ বিমানবন্দর বন্ধে ২৮ ফ্লাইট ক্ষতিগ্রস্ত, ভোগান্তিতে ৪ হ

12

২১ নতুন বোয়িংয়ে ইতিহাস গড়তে যাচ্ছে ইউএস-বাংলা, বিনিয়োগ ১৪ হা

13

বাংলাদেশে সরবরাহ করা জেট ফুয়েলে ভেজালের প্রমাণ মিলল

14

১ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসের ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২

15

২০২৫ সালের বিমানবন্দরের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেব

16

দীর্ঘ সময় ফ্লাইট বিলম্ব হলে যাত্রীদের কী সুবিধা দেয় আন্তর্জা

17

বেবিচকের চাকরি কি সরকারি? পেনশন, পোস্টিং ও কর্মপরিবেশ কেমন?

18

শাহজালাল বিমানবন্দরে লাগেজ হারালে কী করবেন? যাত্রীদের জন্য প

19

ঢাকা বিমানবন্দরে ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ দুজন আটক

20