aviation
প্রকাশিত: 23 August 2026, 11:35:33 Am
অনলাইন সংস্করণ

মামলায় চার্জশিট না হলে পদোন্নতিতে আইনি বাধা নেই: বেবিচক কর্মকর্তারা

সরকারি চাকরির বিদ্যমান নীতিমালা অনুযায়ী, শুধু কোনো অভিযোগের অনুসন্ধান বা মামলা তদন্তাধীন থাকার কারণে একজন কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি আটকে রাখার সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা। তাদের ভাষ্য, বিভাগীয় মামলায় অভিযোগনামা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার্জশিট দাখিল কিংবা ফৌজদারি মামলার ক্ষেত্রে বিধিমালায় নির্ধারিত পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত যোগ্য কর্মকর্তাকে পদোন্নতির জন্য বিবেচনায় আইনগত বাধা নেই।

সম্প্রতি পদোন্নতি নিয়ে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে বেবিচকের কর্মকর্তারা ২০১১ সালের ৪ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটের সংশ্লিষ্ট বিধান তুলে ধরে এ কথা বলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের এক কর্মকর্তা বলেন, গেজেটের ৫(১) ধারায় বিচারাধীন ও দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। বিধান অনুযায়ী, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলায় অভিযোগনামা দাখিল, দুদকের দায়ের করা মামলায় চার্জশিট দাখিল, ফৌজদারি মামলা দায়েরের সরকারি অনুমোদন অথবা সংশ্লিষ্ট কারণে গ্রেপ্তার হলে মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে পদোন্নতির জন্য বিবেচনা করা যাবে না।

তিনি বলেন, “দুদক বা পুলিশের কোনো অভিযোগের অনুসন্ধান কিংবা মামলার তদন্ত চলমান থাকা এবং চার্জশিট দাখিল হওয়া এক বিষয় নয়। বিধিমালায় যে পর্যায় থেকে পদোন্নতির ক্ষেত্রে বাধার কথা বলা হয়েছে, কোনো কর্মকর্তা সেই পর্যায়ে না পৌঁছালে শুধু তদন্ত বা অনুসন্ধান চলমান থাকার কারণে তার পদোন্নতি আটকে রাখার বিধান নেই।”

বেবিচক কর্মকর্তাদের মতে, কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলায় অভিযোগনামা দাখিল না হলে, দুদকের মামলায় চার্জশিট না হলে কিংবা ফৌজদারি মামলার ক্ষেত্রে বিধিমালায় বর্ণিত প্রতিবন্ধকতা তৈরি না হলে তার যোগ্যতা, জ্যেষ্ঠতা ও শূন্য পদের ভিত্তিতে পদোন্নতির বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়ায় বিবেচিত হতে পারে।

গেজেটের ৫(২) ধারায় দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, কোনো কর্মকর্তা বা কর্মচারীর ওপর দণ্ড আরোপ হলে দণ্ড ভোগের মেয়াদ শেষ হওয়ার পর লঘুদণ্ডের ক্ষেত্রে এক বছর এবং গুরুদণ্ডের ক্ষেত্রে দুই বছর পর্যন্ত তিনি পদোন্নতির জন্য যোগ্য বিবেচিত হবেন না। দণ্ডের মেয়াদ নির্দিষ্ট থাকলে সেই মেয়াদ শেষ হওয়ার পর থেকে এ সময় গণনা করা হবে।

অন্যদিকে, ৫(৪) ধারায় বলা হয়েছে, কোনো কর্মকর্তা বিভাগীয় মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেলে বা দোষী সাব্যস্ত না হলে এবং দুদক বা ফৌজদারি মামলার অভিযোগ থেকেও অব্যাহতি পেলে পদ শূন্য থাকা সাপেক্ষে তাকে পরবর্তী পদে পদোন্নতির জন্য বিবেচনা করা যাবে। বিধান অনুযায়ী, সংশ্লিষ্ট ক্ষেত্রে তিনি ধারণাগত জ্যেষ্ঠতার সুবিধাও পেতে পারেন।

বেবিচক কর্মকর্তারা বলছেন, সরকারি চাকরির বিধিমালায় পদোন্নতির ক্ষেত্রে কোন পরিস্থিতি প্রতিবন্ধকতা হিসেবে বিবেচিত হবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে। ফলে শুধু অভিযোগ, অনুসন্ধান বা তদন্ত চলমান থাকার কারণে কোনো কর্মকর্তার পদোন্নতি অনির্দিষ্টকাল আটকে রাখা সমীচীন নয়। প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতা থাকা এবং বিধিমালায় নির্ধারিত কোনো প্রতিবন্ধকতা না থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি যথাসময়ে বিবেচনা করা উচিত বলে মনে করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ভ্রমণে সতর্কতা কমাল যুক্তরাষ্ট্র, উন্নত হলো ট্রাভে

1

ইউএস-বাংলার হজ ফ্লাইটে আগ্রহ, ৯৮ হাজার টাকা নেট ভাড়ার প্রস্ত

2

বেবিচকে ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক কর্ম

3

কারিগরি ত্রুটিতে ফিটস এয়ারের ফ্লাইটে ৫ ঘণ্টা অপেক্ষা, যাত্রী

4

বিমানবন্দরে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপন করা হবে: প্রতিমন্ত

5

মাঝ-আকাশে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নিচে নেমে গেল দিল্লিগামী উড়ো

6

মধ্যপ্রাচ্যে অস্থিরতা, তেলআবিব ও দুবাইয়ে ফ্লাইট স্থগিতের মেয়

7

ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে দ্রুত চালুর পথে কারাকাসের সিমন বলিভ

8

হজ নিবন্ধনে ধীরগতি, কোটা হারানোর শঙ্কা; নতুন সৌদি চুক্তিতে স

9

৮ আগস্ট থেকে কলম্বো রুটে দ্বিতীয় এ৩৫০ ফ্লাইট চালু করছে এমির

10

হংকং-শাহজালাল রুটে ফল আমদানির আড়ালে স্বর্ণ চোরাচালান, এক বছর

11

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমানবন্দরে প্রায়োরিটি সেবা, বিমা

12

তৃতীয় টার্মিনাল ঘিরে বড় প্রস্তুতি, ২০২৭ সালের মধ্যে ৪০ নতুন

13

NCASC-এর ১৪তম সভা অনুষ্ঠিত, আসন্ন ICAO Audit সামনে রেখে এভিয়

14

শাহ মখদুম বিমানবন্দরের আধুনিকায়ন প্রকল্পে দীর্ঘসূত্রতা, বাড়ছ

15

ফ্লাইট কমলেও যাত্রী বেড়েছে ৬ লাখের বেশি, বদলে যাচ্ছে বাংলাদে

16

দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ইঞ্জিনে ত্রুটি, জয়পুরে জরুর

17

চার দশক পর আধুনিক হচ্ছে দেশের বেসামরিক বিমান চলাচল বিধিমালা,

18

সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইটের ঘোষণা বিমানমন্ত্রীর

19

শাহজালালে বসবে Anti-Drone System, এভিয়েশন নিরাপত্তায় ‘Zero C

20