aviation
প্রকাশিত: 4 October 2026, 6:50:58 Pm
অনলাইন সংস্করণ

ইউরোপের সঙ্গে বিমান চলাচলে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ, বহর সম্প্রসারণে এয়ারবাস নিয়ে আলোচনা

এভিয়েশন বার্তা ডেস্ক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নে এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার সম্ভাবনা নিয়ে ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে সরকার। দেশের স্বার্থ, পরিচালনগত প্রয়োজন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিবেচনায় জাতীয় পতাকাবাহী সংস্থাটির জন্য একটি টেকসই মিক্সড ফ্লিট গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন ও জার্মানির কূটনৈতিক প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে এভিয়েশন সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

আলোচনায় বিমানের বহরে এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত করার সম্ভাবনা উঠে আসে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, কোনো নির্দিষ্ট সিদ্ধান্তের পরিবর্তে দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে বিমানের operational requirement ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি টেকসই mixed fleet গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

ইউরোপীয় প্রতিনিধিরা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নের উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারে ইতিবাচক মনোভাব প্রকাশ করে। এই আলোচনা বাস্তব উদ্যোগে রূপ নিলে বাংলাদেশের এভিয়েশন খাতে ইউরোপীয় অংশীদারত্ব সম্প্রসারণের পাশাপাশি বিমানের ভবিষ্যৎ বহর পরিকল্পনায়ও নতুন সুযোগ তৈরি হতে পারে।

তবে বিমানের জন্য এয়ারবাস কেনার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা উড়োজাহাজের সংখ্যা ও মডেল এখনো ঘোষণা করা হয়নি। আলোচনাটি বহর আধুনিকায়ন ও সম্ভাব্য মিক্সড ফ্লিট পরিকল্পনার অংশ হিসেবেই রয়েছে।

সূত্র: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের পরিকল্পনা নেই, ১৬ ডিসেম

1

সৌদি বিমানবন্দরে হামলা: রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট

2

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল আংশিক চালুর লক্ষ্য, বেবিচক চেয়ার

3

রুট ও কৌশল বদলে শাহজালাল বিমানবন্দর দিয়ে বাড়ছে স্বর্ণ চোরাচা

4

পর্যটন সহযোগিতা জোরদারে বাংলাদেশ-নেপাল আলোচনা, কক্সবাজারে সর

5

রিয়াদ বিমানবন্দরে হামলায় সৌদিয়ার পাইলটসহ নিহত ৩, ক্ষতিগ্রস্ত

6

প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তিন বিমানবন্দর উন্নয়ন প্রকল্প

7

বিশেষ ফ্লাইটে লিবিয়া থেকে ফিরছেন আরও ৩০০ বাংলাদেশি

8

রিও ডি জেনেইরোতে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

9

মাঝ আকাশে হঠাৎ কেঁপে ওঠে উড়োজাহাজ, কী এই টার্বুলেন্স এবং কেন

10

থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি, স্ক্যানার ও দক্ষ জনবল নিয়ে

11

ফেব্রিক রোলের ভেতরে লুকানো ১,৬৫৫ মোবাইল ফোন, শাহজালালে জব্দ

12

শাহজালালে চীনগামী যাত্রীর কাছ থেকে ২৮ লাখ টাকার ইনসুলিন সিরি

13

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনে জাপানের সহযোগিতা চাইল ব

14

আগামীকাল থেকে রিয়াদের ফ্লাইট কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক কর

15

বিমানের বহরে বড় পরিবর্তন: বোয়িংয়ের পাশাপাশি যুক্ত হচ্ছে ১০ এ

16

বহর সম্প্রসারণে দুটি এয়ারবাস এ২২০-৩০০ লিজ নিতে চায় মালদিভিয়া

17

ডাবলিন বিমানবন্দরে রায়ানএয়ার কর্মীদের বিরুদ্ধে বৈষম্যের অভিয

18

বরিশাল বিমানবন্দরে উন্নয়ন চলছে, কাটছে না যাত্রী ও ফ্লাইট সংক

19

পর্যটন খাত বদলে দিতে ২০ বছরের মহাপরিকল্পনা, চিহ্নিত ১,৪৯৮ পর

20