aviation
প্রকাশিত: 31 October 2026, 11:36:20 Pm
অনলাইন সংস্করণ

জনসাধারণের নিরাপত্তার স্বার্থে লিঙ্গায়েন বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখছে CAAP

এভিয়েশন বার্তা ডেস্ক

অল সেন্টস ডে এবং অল সোলস ডে (undas) উপলক্ষে ফিলিপাইনের পাঙ্গাসিনের লিঙ্গায়েন বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ফিলিপাইন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএপি - CAAP)। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের রানওয়ের ঠিক পাশেই অবস্থিত লিঙ্গায়েন পাবলিক সিমেট্রি (কবরস্থান)। প্রতিবছর 'undas'-এর সময় সেখানে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে এবং অতীতে অনেকে শর্টকাট বা যাতায়াতের পথ হিসেবে বিমানবন্দর রানওয়ে ব্যবহার করতেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

জারিকৃত নোটাম (Notice to Airmen - NOTAM) অনুযায়ী, এই সাময়িক বন্ধের নির্দেশনাটি ৩১ অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০ টা থেকে ১ নভেম্বর, ২০২৬ বিকেল ৪:০০ টা পর্যন্ত কার্যকর থাকবে।

এ বিষয়ে সিএএপির মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রাউল ডেল রোজারিও বলেন, “undas চলাকালীন সময়ে কবরস্থানে আগত সাধারণ মানুষের সুরক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে এই সাময়িক বন্ধের সিদ্ধান্তটি অত্যন্ত জরুরি। জনস্বার্থ ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এই পদক্ষেপে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

সিএএপির পক্ষে আরও পরিষ্কার করা হয়েছে যে, লিঙ্গায়েন বিমানবন্দরটি মূলত জেনারেল এভিয়েশন এবং ফ্লাইং স্কুলের প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়; এখানে কোনো নিয়মিত কমার্শিয়াল বা বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হয় না। তাই এই সাময়িক বন্ধের কারণে কোনো বাণিজ্যিক ফ্লাইট বা বিমান চলাচলে বিঘ্ন বা বাতিলের কোনো আশঙ্কা নেই।

নির্ধারিত এই সময়ে বিমানবন্দরের নিষিদ্ধ বা রেস্ট্রিক্টেড এলাকায় প্রবেশ থেকে বিরত থাকতে এবং সংশ্লিষ্ট সব নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলতে সর্বসাধারণের প্রতি কড়া নির্দেশনা জারি করেছে সিএএপি।

সূত্র: সিভিল এভিয়েশন অথরিটি অব ফিলিফাইন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক প্রযুক্তির যুগেও ‘বার্ড শুটার’ নির্ভর দেশের বিমানবন্দ

1

অক্টোবরে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানম

2

দাম্মাম-রিয়াদগামী বিমান বাংলাদেশের সব ফ্লাইট স্থগিত

3

২০২৭ সালের মধ্যে ২১ নতুন বোয়িং, বড় সম্প্রসারণে ইউএস-বাংলা

4

শাহজালাল বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শন

5

আম্মান–সানা নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালু করবে জর্ডান, স্বাগত

6

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্

7

বিমানের টিকিটে ৫০ শতাংশ ছাড় পাবেন জুলাইযোদ্ধারা

8

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল আংশিক চালুর লক্ষ্য, বেবিচক চেয়ার

9

বৈরী আবহাওয়ায় কাঠমান্ডুতে নামতে ব্যর্থ China Eastern-এর ফ্লা

10

প্রায় এক দশক পর আকাশপথে ফিরছে রায়ানি এয়ার, লক্ষ্য হজ-ওমরাহ য

11

প্রথমবার আকাশে উড়ল Airbus A350F, শুরু হলো নয় মাসের ফ্লাইট পর

12

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নজরদারিতে বসছে ৩০টি এআই ক্যামেরা

13

বিমানের বহরে আরও ২১ উড়োজাহাজ যুক্ত করার প্রস্তুতি

14

শাহজালালের নিরাপত্তা জোরদারে নতুন ANO, ICAO অডিট সামনে রেখে

15

তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনা: চালকের অদক্ষতা

16

‘ফাইট, নট ফ্লাইট’: শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে যাত্রীদের ওপ

17

১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে বিমানের সব ফ্লাইট স্থগিত

18

আগামী সপ্তাহে চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিন

19

বাংলাদেশি যাত্রীদের জন্য এমিরেটসের নতুন সুবিধা, দুবাইয়ে থাকা

20