aviation
প্রকাশিত: 16 September 2026, 12:21:58 Pm
অনলাইন সংস্করণ

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বেবিচকের নিয়োগ পরীক্ষা শুরু, আবেদন প্রায় দেড় লাখ

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে পর্যায়ক্রমে নিয়োগ পরীক্ষা শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বেবিচক সূত্রে জানা গেছে, বিভিন্ন পদে নিয়োগের জন্য সর্বমোট প্রায় দেড় লাখ প্রার্থী আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে সিনিয়র অফিসার পদে। বিপুলসংখ্যক প্রার্থীর আবেদন বিবেচনায় নিয়ে পরীক্ষার আয়োজন ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য নিয়োগ-সংক্রান্ত ধাপ সম্পন্ন করা হবে।

বেবিচকের প্রশাসন শাখার সদস্য এস এম লাবলুর রহমানের নেতৃত্বে নিয়োগ কার্যক্রমের প্রস্তুতি ও সমন্বয় দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিপুলসংখ্যক প্রার্থীর পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট শাখাগুলো প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের কাজ করছে।

বেবিচক সূত্র জানায়, নিয়োগ পরীক্ষার সময়সূচি, কেন্দ্র এবং পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে প্রার্থীদের জানানো হবে। একই সঙ্গে পুরো নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।

বেবিচকের জনবল কাঠামো শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যোগ্য জনবল নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করাই এ নিয়োগ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন ও পর্তুগালে পাইলট নিয়োগে রোডশো করছে এমিরেটস

1

জাপানে উড়োজাহাজের ভেতর সাপ, বাতিল ফ্লাইট

2

শাহজালালের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতা থেকে ৮০ স্বর্ণবার উ

3

মাউন্ট এথনার অগ্ন্যুৎপাতে কাতানিয়া বিমানবন্দরে প্রায় ৭০০ ফ্ল

4

নিরাপদ বিমান চলাচলে দক্ষ জনবল গড়তে বেবিচকের এটিসি বেসিক কোর্

5

শাহজালাল বিমানবন্দরে অনিয়ন্ত্রিত যান চলাচলের অভিযোগ নাকচ, বি

6

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ১৬ কেজি স্বর্ণ জব্দ

7

বিমানের কাছে বেবিচকের পাওনা ৫ হাজার ৮৪২ কোটি টাকা, বকেয়া আদা

8

শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ পেতে অপেক্

9

বিনিয়োগ ও যাত্রীবান্ধব বেসামরিক বিমান চলাচল বিধিমালা প্রণয়নে

10

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমানবন্দরে প্রায়োরিটি সেবা, বিমা

11

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার বিদেশি সিগারেট, স্বর্ণ, নিষি

12

তৃতীয় টার্মিনাল চুক্তিতে চার শর্তে সম্মতি, ১০০ কিলোমিটারে নত

13

তৃতীয় টার্মিনাল পরিচালনায় চূড়ান্ত নেগোশিয়েশন শুরু আজ, আলোচনা

14

বাংলাদেশিদের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা, এক প্যাকেজেই ভিসা-

15

১৩ নভেম্বর থেকে ঢাকা–চেন্নাই রুটে সপ্তাহে ৫ ফ্লাইট চালাবে ইউ

16

রেকর্ড পাঁচ বিলিয়ন যাত্রী পরিবহন, কমেছে বিমান দুর্ঘটনা: আইক

17

বিমানবন্দরে এআই নজরদারি, ছবি দিয়েই শনাক্ত হবে অপরাধী

18

‘ফাইট, নট ফ্লাইট’: শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে যাত্রীদের ওপ

19

সেপ্টেম্বরে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট ফের চালু করবে এয়ার ইন্

20