aviation
প্রকাশিত: 25 September 2026, 12:02:32 Pm
অনলাইন সংস্করণ

৩৬ আসনের হাইব্রিড-ইলেকট্রিক উড়োজাহাজ ES-36 উন্মোচন, ১০০টি কিনতে পারে JSX

আঞ্চলিক বিমান পরিবহনে বৈদ্যুতিক প্রযুক্তির ব্যবহার আরও এগিয়ে নিতে নতুন ৩৬ আসনের হাইব্রিড-ইলেকট্রিক উড়োজাহাজ ES-36 উন্মোচন করেছে Heart Aerospace। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক বিমান পরিবহন সংস্থা JSX সর্বোচ্চ ১০০টি ES-36 সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে।

Heart Aerospace জানিয়েছে, JSX প্রাথমিকভাবে ৫০টি ES-36 কেনার জন্য ডিপোজিট-সমর্থিত ক্রয়চুক্তি করেছে। পাশাপাশি আরও ৫০টি উড়োজাহাজ কেনার অধিকার রাখা হয়েছে। এর মাধ্যমে ২০২৩ সালে ES-30 উড়োজাহাজের জন্য করা JSX-এর Letter of Intent (LOI) আনুষ্ঠানিক ক্রয় প্রতিশ্রুতিতে রূপ নিল।

ES-36 মূলত Heart Aerospace-এর পূর্বপরিকল্পিত ৩০ আসনের ES-30-এর উন্নত সংস্করণ, যা এখন কোম্পানিটির উৎপাদন মডেল হিসেবে ES-30-কে প্রতিস্থাপন করছে। নতুন উড়োজাহাজটিতে ছয়টি অতিরিক্ত আসন যুক্ত করার পাশাপাশি পেলোড সক্ষমতা ১ হাজার ৪১৫ পাউন্ড বা প্রায় ৬৪১ কেজি বাড়ানো হয়েছে। তবে আগের মডেলের তুলনায় সর্বোচ্চ টেকঅফ ওজন ও ব্যাটারির ধারণক্ষমতা অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন নকশায় চারটি ন্যাসেলের পরিবর্তে দুটি ন্যাসেল এবং দুটি সিরিজ-হাইব্রিড পাওয়ারট্রেন ব্যবহার করা হয়েছে। প্রতিটি পাওয়ারট্রেনে ১ দশমিক ৬৫ মেগাওয়াট ক্ষমতার বৈদ্যুতিক মোটর প্রপেলার চালাবে। স্বল্প দূরত্বে শুধু ব্যাটারির শক্তি ব্যবহার করে উড়োজাহাজটি প্রায় ১২৫ মাইল বা ২০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। দীর্ঘ রুটে গ্যাস টারবাইনচালিত টার্বোজেনারেটরের সহায়তায় হাইব্রিড মোডে এর পাল্লা হবে প্রায় ৭৪৫ মাইল বা ১ হাজার ২০০ কিলোমিটার, উভয় ক্ষেত্রেই প্রয়োজনীয় রিজার্ভসহ।

Heart Aerospace-এর দাবি, নতুন নকশায় প্রচলিত আঞ্চলিক উড়োজাহাজের তুলনায় পরিচালন ব্যয় অন্তত ৪০ শতাংশ কমানোর লক্ষ্য রাখা হয়েছে। একই সঙ্গে কম শব্দ ও স্বল্প দূরত্বে জ্বালানি ব্যবহার ছাড়াই পরিচালনার সক্ষমতা ছোট ও আঞ্চলিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনায় নতুন সুযোগ তৈরি করতে পারে।

JSX-এর প্রধান নির্বাহী অ্যালেক্স উইলকক্স জানিয়েছেন, ES-36 তাদের ছোট ও সুবিধাজনক বিমানবন্দর থেকে আরও বেশি ননস্টপ রুট পরিচালনার সুযোগ তৈরি করবে। দুই প্রতিষ্ঠান উড়োজাহাজটির কেবিন বিন্যাস, চার্জিং ব্যবস্থা, টার্নঅ্যারাউন্ড প্রক্রিয়া, রুট পরিকল্পনা এবং বিমানবন্দর প্রস্তুতির বিষয়েও যৌথভাবে কাজ করবে।

Heart Aerospace ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজেদের পাইলট উৎপাদন কেন্দ্রে প্রথম প্রি-প্রোডাকশন ES-36 নির্মাণ শুরু করেছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের দ্বিতীয়ার্ধে উড়োজাহাজটির প্রথম ফ্লাইট পরিচালনা করা হবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) Part 25 সার্টিফিকেশন সম্পন্ন করার পর ২০৩১ সালে বাণিজ্যিকভাবে উড়োজাহাজটি পরিষেবায় আনার লক্ষ্য রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মার্কিন নিষেধাজ্ঞায় চাপে ইরানের বিমান চলাচল খাত, আন্তর্

1

থার্ড টার্মিনাল প্রকল্পে অনুমোদনের বাইরে কোনো ব্যয় হয়নি: বেব

2

শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছ

3

রাতে হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী, বাড়ছে

4

বোয়িং কিনতে বাংলাদেশের সিদ্ধান্তে ট্রাম্পের প্রশংসা, তারেক র

5

বিমানবন্ধরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু ক

6

জেদ্দা বিমানবন্দরে চালু টার্মিনাল-৪, ধাপে ধাপে স্থানান্তর হচ

7

বিমানের কাছে বেবিচক-পদ্মা অয়েলের পাওনা ৭ হাজার ৭৫৬ কোটি টাকা

8

বৈরী আবহাওয়ায় পর্যটকশূন্য কক্সবাজার-কুয়াকাটা, শত কোটি টাকার

9

৮ আগস্ট থেকে কলম্বো রুটে দ্বিতীয় এ৩৫০ ফ্লাইট চালু করছে এমির

10

শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন সার্ভারে সাময়িক ধীরগতি, রাতেই

11

থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি ৫৭ শতাংশ সম্পন্ন: বিমান পরিব

12

৩০ লাখ ইউরো বকেয়া ঋণের অভিযোগে ইস্তাম্বুলে কাসপিয়ান এয়ারলাইন

13

শাহজালালে চীনগামী যাত্রীর কাছ থেকে ২৮ লাখ টাকার ইনসুলিন সিরি

14

Qatar Airways পুনরায় প্রবৃদ্ধির পথে, ৫ বছরে যুক্ত হচ্ছে ১৩৮

15

রিয়াদের পরিবর্তে রিয়াদগামী ফ্লাইটগুলো দাম্মামে পরিচালনা করছে

16

কলকাতা বিমানবন্দরের এটিসি ভবনে আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক

17

আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর এখন ই

18

বেবিচক কর্মীদের নিজস্ব মেডিকেল সেন্টারের দাবি

19

বিমানবন্দরের আকাশে ড্রোন কতটা বিপজ্জনক? বিশ্বজুড়ে ফ্লাইট বন্

20