aviation
প্রকাশিত: 22 October 2026, 11:05:04 Am
অনলাইন সংস্করণ

ঢাকা-নারিতা রুটে বিমানের দ্বিতীয় ফ্লাইট চালু হচ্ছে ২৯ অক্টোবর

এভিয়েশন বার্তা ডেস্ক

জাপানের সঙ্গে আকাশপথে যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা-নারিতা রুটে দ্বিতীয় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে এই রুটে সপ্তাহে দ্বিতীয় সরাসরি ফ্লাইটটি পরিচালনা শুরু করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

​বর্তমানে ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহে কেবল সোমবার সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান। নতুন এই সূচি কার্যকর হলে যাত্রীরা সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার উভয় দিনই সরাসরি যাতায়াত করতে পারবেন। এতে করে দুই দেশের মধ্যে যাত্রী পরিবহন যেমন সহজ হবে, তেমনি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

​এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরকে কেন্দ্র করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৬ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে সরকারি সফরে টোকিও যাচ্ছেন তিনি এবং সফর শেষে ২৯ অক্টোবর তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। সফরকালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, অবকাঠামোগত ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি অন্তত চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বিশেষ করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চল এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ঘিরে জাপানি বিনিয়োগ আকর্ষণ সফরের অন্যতম মূল এজেন্ডা।

​পাশাপাশি জাপানপ্রবাসী বাংলাদেশিদের যাতায়াতের দীর্ঘদিনের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে এই ফ্লাইট বাড়ানো হচ্ছে। এর আগে পরিচালন ব্যয় ও উড়োজাহাজ সংকটের কারণে এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত ২৭ জুলাই ঢাকা-নারিতা রুটে পুনরায় ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সূত্র: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি খরচ ও আর্থিক চাপের মধ্যে নতুন এয়ারবাস বিক্রি করল এয়

1

শাহজালালে বারবার অগ্নিকাণ্ড, তদন্তের সুপারিশ বাস্তবায়নে ধীরগ

2

জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: পর্যটনমন

3

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণে রশিদুজ্জামান মিল্লাতকে আই

4

গ্লোবাল সেল ঘোষণা রিয়াদ এয়ারের, ভাড়ায় মিলবে ২০% পর্যন্ত ছাড়

5

৩৪ দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন

6

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও সচল তেহরানের প্রধান বিমানবন্দর, ৩

7

থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি, স্ক্যানার ও দক্ষ জনবল নিয়ে

8

কারিগরি ত্রুটিতে রোমে আটকা বিমানের ফ্লাইট, ঢাকা–টরন্টোর সূচি

9

শাহজালালে এখনো ম্যানুয়াল তল্লাশি, বেল্ট-জুতা খুলে শরীর স্পর্

10

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত

11

বেবিচকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য প্রথমবারের মতো ‘Indoc

12

শাহজালালসহ দেশের কোনো বিমানবন্দরে নেই ‘ইঞ্জিন রান-আপ বে’, বা

13

ঢাকা থেকে আবুধাবির পথে গিয়ে ঢাকায় ফিরল বিমানের বোয়িং ৭৩৭-৮০০

14

বোয়িং ৭৮৭-৯ এ প্রথম স্টারলিংক চালু করল কাতার এয়ারওয়েজ

15

মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরানের বিমান চলাচল, বেড়েছে ভাড়

16

সাড়ে সাত বছর পর ঢাকা-কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

17

আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে তৃতীয় টার্মিনাল পরিচালনায়

18

শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান তদন্তে তিন সদস্যের কম

19

মাঝ আকাশে ইন্ডিগোর উড়োজাহাজে পাওয়ার ব্যাংকে আগুন, হায়দরাবাদে

20