এভিয়েশন বার্তা ডেস্ক
বিশ্বজুড়ে এয়ার কার্গো পরিবহনের চাহিদা আগস্টে আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে। একই সময়ে বৈশ্বিক কার্গো সক্ষমতা সামান্য কমেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (IATA)।
IATA-এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক রুটে Cargo Tonne-Kilometres (CTK) হিসাবে চাহিদা বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে সামগ্রিক Available Cargo Tonne-Kilometres (ACTK) ০ দশমিক ১ শতাংশ কমেছে।
অঞ্চলভিত্তিক হিসাবে উত্তর আমেরিকার এয়ারলাইনগুলোর কার্গো চাহিদা সর্বোচ্চ ৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে। লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানে ৫ দশমিক ১ শতাংশ, এশিয়া-প্যাসিফিকে ৪ দশমিক ৩ শতাংশ এবং ইউরোপে ৪ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আফ্রিকায় চাহিদা বেড়েছে ৩ শতাংশ এবং মধ্যপ্রাচ্যে ১ শতাংশ।
প্রধান বাণিজ্যপথগুলোর মধ্যে এশিয়া–উত্তর আমেরিকা রুটে শক্তিশালী কার্গো কার্যক্রম দেখা গেছে। বিপরীতে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে যুক্ত কয়েকটি বাণিজ্যপথে চাপ অব্যাহত ছিল।
IATA জানিয়েছে, শক্তিশালী চাহিদা ও বেশি load factor এয়ারলাইনগুলোকে বাড়তি পরিচালন ব্যয়ের কিছুটা চাপ সামাল দিতে সহায়তা করেছে। আগস্টে এপ্রিলের পর প্রথমবারের মতো আগের মাসের তুলনায় কার্গো yield-ও বেড়েছে।
তবে জেট ফুয়েলের দাম জুলাইয়ের তুলনায় ৮ দশমিক ৩ শতাংশ এবং এক বছর আগের তুলনায় ৭৯ দশমিক ২ শতাংশ বেশি ছিল। ফলে চাহিদা বাড়লেও উচ্চ জ্বালানি ব্যয় এয়ার কার্গো খাতের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
সূত্র: International Air Transport Association (IATA)
মন্তব্য করুন