aviation
প্রকাশিত: 26 July 2026, 7:12:25 Am
অনলাইন সংস্করণ

বাণিজ্যিক হেলিকপ্টার সেবায় যাত্রা শুরু করল আকিজ গ্রুপ

দেশের বাণিজ্যিক হেলিকপ্টার চার্টার সেবার বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে আকিজ গ্রুপ। গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান আকিজ এভিয়েশন লিমিটেড কর্পোরেট ভ্রমণ, পর্যটন, শিল্প কার্যক্রম, ব্যক্তিগত যাতায়াত এবং জরুরি চিকিৎসা পরিবহনের জন্য তাদের তিনটি হেলিকপ্টারের বহর উন্মুক্ত করেছে।

এতদিন আকিজ এভিয়েশনের হেলিকপ্টারগুলো মূলত গ্রুপটির বিভিন্ন কারখানা ও হাসপাতালের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক এবং রোগীদের পরিবহনে ব্যবহৃত হতো। এখন থেকে বাণিজ্যিক গ্রাহকরাও এই সেবা নিতে পারবেন।

আকিজ এভিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এয়ার কমোডর (অব.) মো. মামুনুর রশীদ জানান, প্রতিষ্ঠানের বহরে একটি পাঁচ আসনের বেল ৫০৫ এবং দুটি রবিনসন আর৬৬ হেলিকপ্টার রয়েছে। এর মধ্যে বেল ৫০৫ মূলত রোগী পরিবহনের জন্য এবং রবিনসন আর৬৬ যাত্রীসেবায় ব্যবহৃত হবে।

তিনি বলেন, চিকিৎসা পরিবহন সেবা অব্যাহত রাখার পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বহরের রক্ষণাবেক্ষণ ব্যয় বহনে সহায়তা পাওয়া যাবে। তবে প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য এখনও জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে স্থানান্তর নিশ্চিত করা, সর্বোচ্চ মুনাফা অর্জন নয়।

মামুনুর রশীদ আরও জানান, আদ্-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে খুলনা বিভাগের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আকিজ এভিয়েশন বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স সেবাও পরিচালনা করছে।

সংশ্লিষ্টরা বলছেন, শিল্পপতি ও ব্যবসায়ীদের দ্রুত যাতায়াতের প্রয়োজন, পর্যটন এবং ব্যক্তিগত অনুষ্ঠানে হেলিকপ্টারের ব্যবহার বাড়ায় দেশে চার্টার সেবার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। কর্পোরেট গ্রাহকদের পাশাপাশি বর্তমানে বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও হেলিকপ্টার ভাড়ার প্রবণতা বাড়ছে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১০টি বাণিজ্যিক হেলিকপ্টার অপারেটর রয়েছে। এসব প্রতিষ্ঠানের বহরে মোট প্রায় ২৩টি হেলিকপ্টার পরিচালিত হচ্ছে। তবে হ্যাঙ্গার ভাড়া, রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ ও পরিচালন ব্যয় বেশি হওয়ায় এ খাত এখনও ব্যয়বহুল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ আগস্ট প্রস্তাব দেবে জাপানি কনসোর্টিয়াম, সেপ্টেম্বরের শেষে

1

বারবার নিষেধ, তবু ভিড়; বাধা দিলেই হুমকি’, শাহজালালে বাড়ছে বি

2

প্রায় এক দশক পর আকাশপথে ফিরছে রায়ানি এয়ার, লক্ষ্য হজ-ওমরাহ য

3

ইরানি ফ্লাইট বন্ধে সহযোগিতা করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর

4

বিমানবন্দর এলাকায় গাড়িতে মিলল পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ, চালক

5

১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা–রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করল বিম

6

বহরে যুক্ত হচ্ছে আরও ৩ ড্রিমলাইনার, আন্তর্জাতিক দরপত্র আহ্বা

7

চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণের চুড়িসহ যাত্

8

বেবিচকের চাকরি কি সরকারি? পেনশন, পোস্টিং ও কর্মপরিবেশ কেমন?

9

বিমানের প্রকৌশলীদের লাইসেন্স ভাতা ২০ হাজার থেকে ৫০ হাজার করা

10

ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান, প্

11

শাহজালালে এখনো ম্যানুয়াল তল্লাশি, বেল্ট-জুতা খুলে শরীর স্পর্

12

দীর্ঘদিনের পাইলট প্রশিক্ষণ প্রতিষ্ঠান বন্ধ, তদন্তের দাবি এভি

13

শাহজালালে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার: তদন্তে নতুন তথ্য, নজরদারিতে

14

মিলান বিমানবন্দরে প্রাইভেট জেটে গ্রাউন্ড হ্যান্ডলিং গাড়ির ধা

15

তৃতীয় টার্মিনালে অনুমোদনের বাইরে নির্মাণকাজের অভিযোগ, বেবিচক

16

বিশ্বের এক নম্বর বিমানবন্দর ইমিগ্রেশন সেবা দিচ্ছে সিঙ্গাপুর

17

শাহজালালে গ্রিন চ্যানেলে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক, মূল্য ১৬

18

সৌদির সঙ্গে সপ্তাহে ২১ কার্গো ফ্লাইটের সুযোগ, ইউরোপেও পণ্য প

19

শাহজালাল বিমানবন্দরে ১,১৬৩ কচ্ছপ উদ্ধার, মালয়েশিয়াগামী যাত্র

20