aviation
প্রকাশিত: 16 October 2026, 8:42:18 Am
অনলাইন সংস্করণ

সৈয়দপুর বিমানবন্দরে ‘এভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ পালিত

এভিয়েশন বার্তা ডেস্ক

বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ বিমান চলাচলে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ‘এভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ পালন করা হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উদ্যোগে দেশব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে ১৩ থেকে ১৫ অক্টোবর সৈয়দপুর বিমানবন্দরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এবারের এভিয়েশন সিকিউরিটি উইকের প্রতিপাদ্য ছিল ‘Aviation Security is Everyone’s Responsibility: Stay Alert, Stay Secure’ অর্থাৎ ‘এভিয়েশন নিরাপত্তা সবার দায়িত্ব: সতর্ক থাকুন, নিরাপদ থাকুন’।

কর্মসূচির অংশ হিসেবে সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তা সচেতনতামূলক ব্যানার প্রদর্শন ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে দলীয় আলোকচিত্র ধারণ করা হয়। এতে বিমানবন্দরের নিরাপত্তাকর্মী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী, যাত্রী ও সংশ্লিষ্ট সবার সচেতনতা এবং সহযোগিতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকা, নিরাপত্তা নির্দেশনা অনুসরণ এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা আরও কার্যকর করা সম্ভব।

দেশব্যাপী এভিয়েশন সিকিউরিটি উইক আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো বিমানবন্দরের নিরাপত্তা সংস্কৃতি জোরদার করা, সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তাব্যবস্থার প্রস্তুতি আরও সুসংহত করা।

এ ছাড়া আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম–কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচ (USAP-CMA) অডিটকে সামনে রেখে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করার চলমান উদ্যোগের অংশ হিসেবেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ।

সৈয়দপুর বিমানবন্দরে এ আয়োজনের মাধ্যমে নিরাপত্তা বিষয়ে সম্মিলিত দায়িত্ববোধ এবং সতর্কতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সূত্র: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

1

শাহজালাল বিমানবন্দরে ৫ কেজির বেশি কুশসহ দুই ভারতীয় নাগরিক গ্

2

থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি, স্ক্যানার ও দক্ষ জনবল নিয়ে

3

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, বেতন ৩৫ হাজার টাকা

4

বেবিচকে ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক কর্ম

5

১৮০ দিনে পর্যটন খাতে সরকারের একগুচ্ছ উদ্যোগ, গুরুত্ব পাচ্ছে

6

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

7

ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু প্রথম আন্তর্জা

8

রেকর্ড পাঁচ বিলিয়ন যাত্রী পরিবহন, কমেছে বিমান দুর্ঘটনা: আইক

9

২০২৫ সালে বিশ্বজুড়ে বিমানবন্দরে রেকর্ড ৯৮০ কোটি যাত্রী

10

সৌদি আরবে ফ্লাইট চলাচলে বিঘ্ন: ৮২ ফ্লাইটে ক্ষতিগ্রস্ত ১৩ হাজ

11

পাঁচ এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭ হাজার কোটি টাকা, নতুন

12

বাংলাদেশে MRO স্থাপনে লুফথানসার বিনিয়োগ চায় সরকার

13

আর্জেন্টিনায় প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

14

ঢাকা বিমানবন্দরে ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ দুজন আটক

15

আধুনিক প্রযুক্তির যুগেও ‘বার্ড শুটার’ নির্ভর দেশের বিমানবন্দ

16

বহরে যুক্ত হচ্ছে ২১ নতুন উড়োজাহাজ, বড় সম্প্রসারণে যাচ্ছে ইউএ

17

তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তিতে নতুন মাইলফলক, ২৫ আগস্ট প

18

বিমানবন্দর ও এয়ারলাইন্সে চাকরির নামে প্রতারণা থেকে সতর্ক থাক

19

দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন ছাড়াই দেশ ছাড়লেন ৩ বিদেশি, এয়ার

20