aviation
প্রকাশিত: 25 October 2026, 1:42:33 Pm
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

​এভিয়েশন বার্তা ডেস্ক

​চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হ্যান্ডব্যাগ তল্লাশি করে ৪৯টি স্বর্ণের চুড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ৪৮০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য শুল্ক-করসহ প্রায় ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।

​রবিবার (২৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণালংকার জব্দ করা হয়।

​কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকাল ১১টা ১২ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রী মো. শরিফ (পাসপোর্ট নম্বর: এ০১০০৯৬৪০) কোনো ধরনের শুল্ক ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রমের চেষ্টা করছিলেন।

​এ সময় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ বহনের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। পরবর্তীতে সন্দেহজনক আচরণের কারণে বিমানবন্দরে দায়িত্বরত অন্যান্য সংস্থার উপস্থিতিতে কাস্টমস হলরুমে নিয়ে তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করা হয়। তল্লাশিকালে ব্যাগের ভেতর সুকৌশলে লুকানো অবস্থায় ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।

​শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণালংকার চোরাচালানের দায়ে তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন ও প্রচলিত বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

​সূত্র: কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, চট্টগ্রাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমানে চালু হলো বিনামূল্যের ১৪ দিনের নতুন ট্যুরিস্ট ভিসা

1

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের ‘মাফিয়া নেটওয়ার্ক’,

2

শাহজালালের এয়ারফ্রেইটে কাস্টমস গোয়েন্দার অভিযান, দুই চালানে

3

১৮০ দিনে বিমান খাতে সরকারের বড় অগ্রগতি, যাত্রীসেবা ও বহর সম্

4

৭ নভেম্বর থেকে দাম্মামে বিমানের ফ্লাইট চালু, রিয়াদ রুটে স্থগ

5

বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই, ঢাকায় সরাসরি

6

ব্যয় কমাতে ৫০০ কর্মী ছাঁটাই ও একাধিক রুট বন্ধ করছে এর লিঙ্গা

7

ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, দুই বিমানবন্দরে যেতে

8

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণে রশিদুজ্জামান মিল্লাতকে আই

9

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট কাউন্টারের নতুন সময়সূচি, সে

10

দেশে বসেই টাকায় কেনা যাবে বিদেশ ভ্রমণের প্যাকেজ

11

প্রথমবার আকাশে উড়ল Airbus A350F, শুরু হলো নয় মাসের ফ্লাইট পর

12

আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর এখন ই

13

বেসামরিক বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নতুন মন্ত্রী এম রশ

14

বাংলাদেশ থেকে বিদেশে বিমানভাড়া বেশি হওয়ার পেছনে একাধিক কারণ

15

মিলান বিমানবন্দরে প্রাইভেট জেটে গ্রাউন্ড হ্যান্ডলিং গাড়ির ধা

16

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

17

বরিশাল বিমানবন্দরে উন্নয়ন চলছে, কাটছে না যাত্রী ও ফ্লাইট সংক

18

ট্রাস্ট ব্যাংক কার্ডে সি পার্ল বিচ রিসোর্টে সর্বোচ্চ ৫৩ শতাং

19

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে প্রথম বোর্ডিং ব্রিজ ব

20