aviation
প্রকাশিত: 17 August 2026, 8:47:59 Am
অনলাইন সংস্করণ

দ্রুত কার্গো খালাসে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এভিয়েশন খাতে নতুন মাত্রা যোগ করবে: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি বলেছেন, বিমানবন্দরে দ্রুত কার্গো পণ্য খালাসে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দেশের এভিয়েশন খাতে নতুন মাত্রা যোগ করবে। সেবার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ অনুসরণকারী নয়, বরং নেতৃত্বের অবস্থানে যেতে চায়।

আজ সোমবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সমস্যা নিরসনে স্থায়ী ও অস্থায়ী ওয়্যারহাউজ নির্মাণবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিমানমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও নিরাপদ, আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। দীর্ঘদিনের কারিগরি ও অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধান এখন অগ্রাধিকার। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সহজ করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত রেখে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

কার্গো ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির প্রসঙ্গে আফরোজা খানম বলেন, “প্রযুক্তি ব্যবহারে আমরা অনুসরণকারী নয়, বরং নেতৃত্বের অবস্থানে আসতে চাই। দ্রুত কার্গো পণ্য খালাসের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দেশের এভিয়েশন খাতে নতুন মাত্রা যোগ করবে।”

তিনি দ্রুত স্থায়ী ও অস্থায়ী ওয়্যারহাউজ নির্মাণে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিমানবন্দরের অবকাঠামো তৈরি ও ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কাস্টমসের দায়িত্ব আমদানি-রপ্তানি পণ্যের বৈধতা, প্রয়োজনীয় ঘোষণা ও কাগজপত্র এবং শুল্ক-সংক্রান্ত বিষয় নিশ্চিত করা। প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হলে কাস্টমস সেখানে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

তিনি বলেন, বিষয়টি সরাসরি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত না হলেও দেশের বাণিজ্য ও রপ্তানি কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে বিমানবন্দরের আধুনিক ও কার্যকর কার্গো ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে।

সভায় কার্গো হ্যান্ডলিং সমস্যা নিরসনে একটি অস্থায়ী ওয়্যারহাউজ নির্মাণের জন্য সাতটি এবং একটি স্থায়ী ওয়্যারহাউজ নির্মাণের জন্য চারটি সম্ভাব্য স্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া ওষুধ আমদানি-রপ্তানি ত্বরান্বিত করতে কোল্ড স্টোরেজ অবকাঠামো নির্মাণ, গ্রাউন্ড হ্যান্ডলিং নির্দেশিকা তৈরি, আমদানিকৃত কার্গোর নোটিশ দ্রুত আমদানিকারকের কাছে পৌঁছানো এবং আমদানিকৃত পণ্য দ্রুত খুঁজে বের করতে এআই মডেল তৈরির বিষয়েও আলোচনা হয়।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উড়োজাহাজের টয়লেটে মিলল ৫০ স্বর্ণবার, শাহজালালে কাস্টমস গোয়েন

1

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

2

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ১৬ কেজি স্বর্ণ জব্দ

3

ডাবলিন বিমানবন্দরে রায়ানএয়ার কর্মীদের বিরুদ্ধে বৈষম্যের অভিয

4

শক্তিশালী ‘নরইস্টার’-এর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর

5

ঢাকা বিমানবন্দরে তিন অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণালংকারসহ ৭ জন আ

6

বেবিচকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদসংখ্যা প্রায় ৯০০; আবেদ

7

বিদেশি পাসপোর্টধারীদের জন্য অনলাইনে ইডি কার্ড ও অন-অ্যারাইভা

8

আর্জেন্টিনায় প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

9

দীর্ঘদিনের পাইলট প্রশিক্ষণ প্রতিষ্ঠান বন্ধ, তদন্তের দাবি এভি

10

শাহজালালসহ দেশের কোনো বিমানবন্দরে নেই ‘ইঞ্জিন রান-আপ বে’, বা

11

শাহজালালে বড় অভিযান, ৩৪ লাখ টাকার সিগারেট-গৌরী ক্রিম ও বিদেশ

12

অবতরণের আগে পাইলটের চোখে লেজার, ১৫৯ যাত্রী নিয়ে বিপত্তিতে মা

13

সংযুক্ত আরব আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, অনিশ্চয়তায়

14

প্রায় ৮ বছর পর সিলেটে বিদেশি এয়ারলাইন্স, মাস্কাট রুটে সালামএ

15

মার্কিন ভিসা আবেদনে ৫ বছরের সোশ্যাল মিডিয়ার তথ্য দেওয়া বাধ্য

16

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের ‘মাফিয়া নেটওয়ার্ক’,

17

থার্ড টার্মিনালে চিহ্নিত ত্রুটি সংশোধনে ব্যবস্থা, ঠিকাদারকেই

18

সব পাইলটের বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার

19

বাংলাদেশ-সৌদি বিমান চলাচল চুক্তি হালনাগাদে উদ্যোগ, বাড়তে পার

20