aviation
প্রকাশিত: 24 October 2026, 5:16:00 Pm
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর জাপান সফর উপলক্ষে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

এভিয়েশন বার্তা ডেস্ক

​প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরকে কেন্দ্র করে ঢাকা-নারিতা রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ অক্টোবর থেকে এই রুটে কার্যকর হচ্ছে অতিরিক্ত ফ্লাইট।

​শনিবার বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-নারিতা-ঢাকা রুটে বর্তমানের এক ফ্লাইটের পরিবর্তে সপ্তাহে দুটি করে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে। নতুন সূচি অনুযায়ী, জাতীয় পতাকাবাহী বিমানটি প্রতি সোম ও বৃহস্পতিবার এই রুটে ডিরেক্ট ফ্লাইট চালাবে।

​আগামী ২৬ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে টোকিও যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৯ অক্টোবর নারিতা থেকে বিমানের নবপ্রবর্তিত বৃহস্পতিবারের ফ্লাইটে করেই তিনি দেশে ফিরবেন বলে জানান আশরাফুল আলম।

​দীর্ঘ এক বছরের বেশি সময় স্থগিত থাকার পর চলতি বছরের ২৭ জুলাই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-নারিতা রুটে পুনরায় ফ্লাইট চালু করেছিল বিমান। জাপানে বসবাসরত প্রায় ৪০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এবং ক্রমবর্ধমান যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে এবার ফ্লাইট সংখ্যা দ্বিগুণ করা হলো।

​এছাড়া নারিতাকে ট্রানজিট গেটওয়ে হিসেবে ব্যবহার করে উত্তর আমেরিকা ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গন্তব্যগুলোতে সংযোগ দেওয়ার জন্য জাপান এয়ারলাইন্স (জেএএল) এবং এয়ার কানাডার সাথে কোডশেয়ার চুক্তি নিয়েও পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বিমান।

​সূত্র: বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের নিরাপত্তা পেরিয়ে ৩১ রাউন্ড গুলিভর্তি ব্যাগ বিমানে

1

আকাশে উড়ল বিশ্বের বৃহত্তম ব্যাটারিচালিত উড়োজাহাজ ‘এক্স১’

2

এমিরেটসের ফ্লাইটে ছাদ থেকে ঝরল পানি, কম্বল দিয়ে বাঁচার চেষ্ট

3

রেকর্ড পাঁচ বিলিয়ন যাত্রী পরিবহন, কমেছে বিমান দুর্ঘটনা: আইক

4

থার্ড টার্মিনাল প্রকল্পে অনুমোদনের বাইরে কোনো ব্যয় হয়নি: বেব

5

ডিসেম্বরে চালুর লক্ষ্যে থার্ড টার্মিনালের প্রস্তুতি জোরদার,

6

বাংলাদেশে ভ্রমণে সতর্কতা কমাল যুক্তরাষ্ট্র, উন্নত হলো ট্রাভে

7

আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে উঠছে কক্সবাজার বিমান

8

শূন্য খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া, শিগগিরই

9

বিদেশি উড়োজাহাজেরও ‘সি-চেক’ হচ্ছে বাংলাদেশে, বদলে যাচ্ছে এভি

10

বেসামরিক বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নতুন মন্ত্রী এম রশ

11

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে ১১ দফা সিদ্ধান্ত

12

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও সচল তেহরানের প্রধান বিমানবন্দর, ৩

13

ঢাকা–ইস্তাম্বুল রুটে আরও ফ্লাইট চায় তুরস্ক, চট্টগ্রাম-সিলেট

14

শাহজালালে কোন কাজ বেবিচকের, কোনটি বিমানের—জানুন দায়িত্বের সী

15

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিমানমন্ত্রীকে সৌজন্য সাক্ষাৎ, HR

16

বোয়িং ৭৩৭ ম্যাক্সের সফটওয়্যারে ত্রুটি, অবতরণের বিশেষ পরিস্

17

২০২৭ সালের মধ্যে লিজে আসছে ১০ উড়োজাহাজ, আন্তর্জাতিক রুট বাড়া

18

বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায় গ্রিস, নবায়ন হচ্ছে শ্রম চুক

19

বৈরী আবহাওয়ায় ঢাকামুখী ফ্লাইটে বিঘ্ন, ইউএস-বাংলার উড়োজাহাজ ন

20